নারীওশিশুবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিজ্ঞান ভবনে POSH আইনের ওপর দু-দিনের জাতীয় সচেতনতামূলক অনুষ্ঠান শুরু

प्रविष्टि तिथि: 17 JUL 2026 1:32PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৭ জুলাই  ২০২৬

 

কর্মস্থলে মহিলাদের যৌন হেনস্থা রোধ আইন ২০১৩ নিয়ে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে দু-দিনের জাতীয় সচেতনতামূলক অনুষ্ঠান শুরু হয়েছে আজ। এর আয়োজন করেছে জাতীয় মহিলা কমিশন। কেন্দ্রীয় নারী, শিশু বিকাশ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী মুখ্য অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনেক বরিষ্ঠ সরকারি আধিকারিক, আইন বিশেষজ্ঞ, নাগরিক সমাজের প্রতিনিধি বৃন্দ, অভ্যন্তরীণ ও লোকাল কমিটির প্রতিনিধিরা এবং অংশীদাররা POSH আইনের রূপায়ণ এবং সচেতনতা প্রসার মূলক কর্মসূচিকে আরও ছড়িয়ে দেওয়ার ওপর আলোকপাত করেন।

সমাবেশে শ্রীমতী অন্নপূর্ণা দেবী বলেন, মহিলা চালিত উন্নয়নের দৃষ্টিভঙ্গীকে বাস্তবায়িত করতে কর্মস্থলে মহিলাদের সুরক্ষা, মর্যাদা এবং অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা গড়ে তোলা দরকার। তিনি বলেন, প্রত্যেক মহিলার অধিকার রয়েছে মর্যাদার সঙ্গে এবং ভয়মুক্ত পরিবেশে কাজ করার। তাঁদের জন্য নিরাপদ বাতাবরণ গড়ে দেওয়া সরকার, প্রতিষ্ঠান এবং মালিকপক্ষের যৌথ দায়িত্ব। অন্তর্ভুক্তিমূলক জাতীয় উন্নয়ন গড়ে তুলতে কর্মক্ষেত্রে আরও বেশি করে মহিলাদের অংশগ্রহণে তাঁদের নিরাপত্তা বিধান একটি মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে। 

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, মহিলা এবং শিশু বিকাশে মন্ত্রক অনেক উদ্যোগ নিয়েছে। সেইসঙ্গে POSH আইনের যথাযথ রূপায়ণের উদ্যোগও নেওয়া হয়েছে। তিনি SHe-Box পোর্টালের বর্ধিত ভূমিকার ওপর আলোকপাত করেন। সময় বেঁধে অভিযোগ নিরসন এবং স্বচ্ছতা বিধানে এর গুরুত্ব অপরিসীম বলে তিনি জানান। এটি একটি উল্লেখযোগ্য ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং মহিলাদের নিরাপত্তা বিধানে বিপুল প্রাতিষ্ঠানিক পরিমণ্ডল গড়ে তুলতে সরকারি দায়বদ্ধতা এর মধ্য দিয়ে প্রতিফলিত হয়। 

অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী POSH আইনের অধীন জাতীয় মহিলা কমিশনের তৈরি অভ্যন্তরীণ কমিটি এবং লোকাল কমিটির জন্য তদন্ত পদ্ধতি সংক্রান্ত একটি বুকলেটের আনুষ্ঠানিক প্রকাশ করেন। এই বুকলেটটি কর্মস্থলে মহিলাদের সুরক্ষা, মর্যাদা রক্ষায় তদুপরি যৌন হেনস্থা প্রতিরোধে এক বাস্তবমুখী নির্দেশিকা প্রদান করবে। 

 


SC/AB/NS


(रिलीज़ आईडी: 2285715) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Tamil , Kannada