রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

টিকিট বুকিং-এ নতুন আইআরসিটিসি ওয়েবসাইটের বিটা ভার্শান চালু আজ রাত ৯টা থেকে

प्रविष्टि तिथि: 15 JUL 2026 7:34PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ জুলাই, ২০২৬ 

 

টিকিট বুকিং এর জন্যে  আইআরসিটিসি ওয়েবসাইটের নতুন বিটা ভার্শান আজ রাত ৯টা থেকে চালু হচ্ছে। নতুন বৈশিষ্ট্য সমন্বিত এই ওয়েবসাইট ব্যবহারকারীদের কাছে সম্পূর্ণ  নতুন এক অভিজ্ঞতা বহন করে আনবে। https://www.irctc.co.in/eticket/ - লিঙ্কে বিস্তারিত জানা যাবে। ওয়েবসাইটের হোম পেজে বিটা ভার্শানের এই লিঙ্ক দেওয়া থাকছে।

মালব্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ছাত্রছাত্রীরা রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে এক আলোচনায় ওয়েবসাইটটিকে নতুনভাবে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছিলেন। আইআরসিটিসি ওয়েবসাইট প্রথম শুরু হয়েছিল ২০০২ সালে। এতে বর্তমানে প্রতিদিন ১৪.৫ লক্ষ টিকিট বুকিং হয়। নতুন ওয়েবসাইটটি অনেক বেশি ব্যবহার-বান্ধব এবং ব্যবহারকারীদের কাছে তা বেশি সরল করে তোলা হয়েছে। চারটি মূল বৈশিষ্ট্য এই ওয়েবসাইটে রয়েছে। সেগুলি হল – (১) কোনো অপ্রয়োজনীয় ক্যাপচা, পপ-আপ নেই; (২) কোনো গ্রাফিক্স ফুটে ওঠে না যাতে মানুষ বিভ্রান্ত হতে পারেন; (৩) সমস্ত শ্রেণীর কামরায় কোথায় কোন আসন ফাঁকা আছে তা পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে এবং (৪) টিকিট বুকিং-এর ধাপগুলি কমিয়ে আনা হয়েছে। এতে যাত্রীদের বিস্তারিত তথ্য সংরক্ষিত থাকবে। ফলে পরবর্তীকালে টিকিট বুকিং অনেক সহজ হবে।

নতুন এই ওয়েবসাইটের নকশা প্রস্তুতির কাজে ছাত্রছাত্রীদেরকে যুক্ত করা হয়েছে। তাঁরা নানা পরামর্শ দিয়েছেন। ফিডব্যাকের ওপর ভিত্তি করে নতুন এই ওয়েবসাইটটি পরীক্ষামূলকভাবে প্রস্তুত করা হয়েছে। ফিডব্যাকের ওপর ভিত্তি করে এটিকে ভবিষ্যতে আরও উন্নত করার সম্ভাবনা থাকছে। সম্পূর্ণভাবে কার্যকরী নতুন আইআরসিটিসি পোর্টাল আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চালু হয়ে যাবে।

মন্ত্রকের তরফ থেকে ব্যবহারকারীদের কাছে অনুরোধ জানানো হয়েছে যাতে তাঁরা এই নতুন নকশা সম্পর্কে তাঁদের মতামত জানান, যা ভবিষ্যতে এই ওয়েবসাইটটির উন্নতিসাধনে কাজে আসবে।

 


SC/AB/DM.


(रिलीज़ आईडी: 2285301) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu , Kannada , Malayalam