PIB Backgrounder
azadi ka amrit mahotsav

ভারত-যুক্তরাজ্য CETA কার্যকর : দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতির সঞ্চার

प्रविष्टि तिथि: 15 JUL 2026 4:35PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ জুলাই, ২০২৬

 

ভারত-যুক্তরাজ্য সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি (CETA) কার্যকর হয়েছে। এই ঐতিহাসিক চুক্তির ফলে, ভারতের প্রায় ৯৯ শতাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এর ফলে, রপ্তানি, বিনিয়োগ, কর্মসংস্থান এবং ব্যবসার নতুন সুযোগ তৈরি হবে।

ভারত-যুক্তরাজ্য বাণিজ্য

২০২৫-২৬ সালে পণ্য বাণিজ্য: ২৫.১২ বিলিয়ন মার্কিন ডলার

রপ্তানি: ১৩.৪৪ বিলিয়ন মার্কিন ডলার

আমদানি: ১১.৬৮ বিলিয়ন মার্কিন ডলার

বাণিজ্য উদ্বৃত্ত: ১.৭৬ বিলিয়ন মার্কিন ডলার

২০২৪ সালে পরিষেবা বাণিজ্য: ৩৫.৪৪ বিলিয়ন মার্কিন ডলার

পরিষেবা রপ্তানি: ২১.৬৬ বিলিয়ন মার্কিন ডলার

পরিষেবা আমদানি: ১৩.৭৮ বিলিয়ন মার্কিন ডলার

উদ্বৃত্ত: ৭.৮৮ বিলিয়ন মার্কিন ডলার

CETA-র প্রধান সুবিধা

কৃষক, মৎস্যজীবী ও বননির্ভর মানুষের জন্য নতুন রপ্তানির সুযোগ।

বস্ত্র, চামড়া, পাদুকা, রত্ন ও গয়না, হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ, অটো যন্ত্রাংশ, প্লাস্টিক ও জৈব রাসায়নিক ক্ষেত্রে রপ্তানি বৃদ্ধি এবং কর্মসংস্থানের সম্ভাবনা।

নারী, যুব, এমএসএমই, ব্যবসায়ী ও দক্ষ পেশাদারদের জন্য নতুন সুযোগ।

কাগজবিহীন বাণিজ্য, সহজ শুল্ক প্রক্রিয়া ও ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে এমএসএমই-র খরচ কমবে।

ব্যবসা সহজ হবে এবং বিশ্বব্যাপী মূল্য শৃঙ্খলে ভারতের অংশগ্রহণ আরও শক্তিশালী হবে।

ভাবনা থেকে বাস্তব: ভারত-যুক্তরাজ্য CETA-র যাত্রা

ভারত-যুক্তরাজ্য CETA দীর্ঘদিনের আলোচনা, সমঝোতা ও কৌশলগত সহযোগিতার ফল।

বাণিজ্যের বাইরে ভারত-যুক্তরাজ্য অংশীদারিত্ব

বাণিজ্য, বিনিয়োগ, জনগণের পারস্পরিক যোগাযোগ ও কৌশলগত সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে।

বিনিয়োগ

যুক্তরাজ্য ভারতে ষষ্ঠ বৃহত্তম বিনিয়োগকারী। ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত তাদের বিনিয়োগ ৩৫ বিলিয়ন মার্কিন ডলার।

২০২৪ সালের মার্চ পর্যন্ত যুক্তরাজ্যে ভারতের বিনিয়োগ ১৯ বিলিয়ন মার্কিন ডলার।

যুক্তরাজ্যে ৯৭১টি ভারতীয় সংস্থা ১ লক্ষের বেশি মানুষের কর্মসংস্থান করেছে।

ভারতে ৬৬৭টি ব্রিটিশ সংস্থা ৫ লক্ষের বেশি মানুষের কর্মসংস্থান দিয়েছে।

পেশাগত সংযোগ

Migration and Mobility Partnership (২০২১) এবং Young Professionals Scheme (২০২২)-এর মাধ্যমে প্রতি বছর ৩,০০০ জন তরুণ দুই বছর কাজ ও বসবাসের সুযোগ পাচ্ছেন।

যুক্তরাজ্যে প্রবাসী ভারতীয় 

২০২১ সালের জনগণনা অনুযায়ী, যুক্তরাজ্যে ১৮.৬৪ লক্ষ ভারতীয় বংশোদ্ভূত মানুষ বসবাস করেন।

তাঁরা শিক্ষা, চিকিৎসা, বিজ্ঞান, শিল্প, ব্যবসা ও রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

জাতীয় স্বার্থের সুরক্ষা

ভারত ৮৯.৫ শতাংশ শুল্ক লাইনে ছাড় দিলেও কৃষি ও অন্যান্য সংবেদনশীল ক্ষেত্রকে সুরক্ষা দিয়েছে।

দুগ্ধ, শস্য, ডাল, আপেল, ভোজ্য তেল, ওটস, সবজি, সোনা, গয়না, স্মার্টফোন, অপটিক্যাল ফাইবার-সহ একাধিক গুরুত্বপূর্ণ পণ্য সুরক্ষিত রাখা হয়েছে।

মেক ইন ইন্ডিয়া ও PLI প্রকল্পের সঙ্গে যুক্ত ক্ষেত্রে শুল্ক ছাড় ধাপে ধাপে ৫, ৭ ও ১০ বছরে কার্যকর হবে।

গাড়ির ক্ষেত্রে কোটা-ভিত্তিক ও ধাপে ধাপে বাজার খোলা হবে। ছোট ও মাঝারি গাড়ি এবং সাশ্রয়ী বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে সুরক্ষা বজায় থাকবে।

ভারত-যুক্তরাজ্য CETA: বিভিন্ন ক্ষেত্রে নতুন সুযোগ

কৃষি ক্ষেত্র

যুক্তরাজ্যের বাজারে ১,৪৩৭টি কৃষিপণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে ভারত।

এর ফলে,  চা, আম, আঙুর, মশলা, সামুদ্রিক পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য-সহ বিভিন্ন কৃষিপণ্যের রপ্তানি বাড়বে।

অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পাঞ্জাব, মহারাষ্ট্র, গুজরাট, কেরল এবং উত্তর-পূর্বাঞ্চলের কৃষকরা বিশেষভাবে উপকৃত হবেন।

আগামী তিন বছরে কৃষিপণ্য রপ্তানি ৫০ শতাংশের বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে।

খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্র

মোট ৯৮৫টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার মিলবে।

এর ফলে, প্রক্রিয়াজাত খাদ্য প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের জন্য যুক্তরাজ্যের বাজারে নতুন সুযোগ তৈরি হবে।

উদ্যানজাত পণ্য ক্ষেত্র

ভারতীয় ইনস্ট্যান্ট কফি যুক্তরাজ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।

এর ফলে, কফি উৎপাদক, প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে এবং মূল্য সংযোজিত কফি রপ্তানিতে নতুন গতি আসবে।

চর্ম ও পাদুকা ক্ষেত্র

CETA-র ফলে ভারতীয় চামড়া ও পাদুকা যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।

উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ও দিল্লি-এনসিআরের চামড়া ও পাদুকা শিল্প বিশেষভাবে উপকৃত হবে।

চামড়ার জুতো, স্পোর্টস ও ক্যাজুয়াল জুতো, সেফটি জুতো, হ্যান্ডব্যাগ ও পার্সের রপ্তানি বাড়বে।

যুক্তরাজ্যে এই ক্ষেত্রের রপ্তানি ৯০০ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে।

এর ফলে, উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থানে নতুন গতি আসবে এবং ভারত বিশ্ববাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করবে।

সামুদ্রিক পণ্য

CETA আসায় ভারতীয় সামুদ্রিক পণ্য যুক্তরাজ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।

এর ফলে, সামুদ্রিক পণ্য রপ্তানি বাড়বে। উপকূলের মৎস্যজীবী, সামুদ্রিক পণ্য প্রক্রিয়াকরণ শিল্প ও রপ্তানিকারকেরা উপকৃত হবেন।

কেরল, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, ওডিশা ও পশ্চিমবঙ্গ বিশেষভাবে লাভবান হবে।

ইঞ্জিনিয়ারিং পণ্য

১,৬৫৯টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার মিলবে।

বৈদ্যুতিক যন্ত্রপাতি, অটো যন্ত্রাংশ, শিল্প ও নির্মাণ সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাগুলি উপকৃত হবে।

২০২৯-৩০ সালের মধ্যে যুক্তরাজ্যে ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানি ৭.৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে।

ইলেকট্রনিক ও সফ্টওয়্যার

যোগ্য বৈদ্যুতিন পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।

স্মার্টফোন, অপটিক্যাল ফাইবার কেবল, ইনভার্টার, সফ্টওয়্যার ও আইটি পরিষেবার রপ্তানি বাড়বে।

ভারতীয় সফ্টওয়্যার সংস্থার রপ্তানি প্রতি বছর ১৫-২০ শতাংশ হারে বাড়তে পারে।

ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম

CETA-র ফলে ওষুধ ও একাধিক চিকিৎসা সরঞ্জাম শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।

এর ফলে, ভারতীয় জেনেরিক ওষুধ এবং মেড-টেক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।

রাসায়নিক পণ্য

১,২০৬টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার মিলবে।

সার, শিল্প রাসায়নিক ও পেট্রোরসায়ন পণ্যের রপ্তানি বাড়বে।

গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও তেলেঙ্গানার শিল্প বিশেষভাবে উপকৃত হবে।

প্লাস্টিক পণ্য

প্লাস্টিক পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।

ফিল্ম, শিট, পাইপ, প্যাকেজিং, টেবলওয়্যার ও রান্নাঘরের সামগ্রীর রপ্তানি বাড়বে।

ক্রীড়াসামগ্রী ও খেলনা

ফুটবল, ক্রিকেট সরঞ্জাম, রাগবি বল ও খেলনার রপ্তানিতে শুল্ক উঠে যাবে।

২০৩০ সালের মধ্যে এই ক্ষেত্রের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে।

রত্ন ও গয়না

শুল্ক ছাড়ের ফলে রত্ন ও গয়নার রপ্তানি বাড়বে।

সুরাট, মুম্বই, জয়পুর, কলকাতা, হায়দরাবাদ, চেন্নাই ও ত্রিশূরের শিল্প ও কারিগররা উপকৃত হবেন।

ইস্পাত ক্ষেত্র

যুক্তরাজ্যের নতুন ইস্পাত নীতির প্রভাব কমাতে দুই দেশ সমন্বয়সাধন করেছে।

এর ফলে, ভারতীয় ইস্পাত রপ্তানিকারকদের স্বার্থ সুরক্ষিত থাকবে এবং বাণিজ্যে স্থিতিশীলতা বজায় থাকবে।

তৈলবীজ

CETA আসায় শুল্ক কমবে এবং রপ্তানি প্রক্রিয়া সহজ হবে।

এর ফলে, ভারতীয় তেলবীজ রপ্তানিকারকরা যুক্তরাজ্যের বাজারে আরও বড় সুযোগ পাবেন।

পরিষেবা ক্ষেত্র

ভারত যুক্তরাজ্যের কাছ থেকে ১২টি প্রধান পরিষেবা ক্ষেত্র ও ১৩৭টি উপ-ক্ষেত্রে বাজারে প্রবেশের সুবিধা পেয়েছে।

আইটি, শিক্ষা, স্বাস্থ্য, টেলিযোগাযোগ, পরামর্শ পরিষেবা ও ডিজিটাল পরিষেবায় নতুন সুযোগ তৈরি হবে।

পেশাদারদের গতিবিধি

নার্সিং, অ্যাকাউন্ট্যান্সি ও স্থাপত্য ক্ষেত্রে যোগ্যতার পারস্পরিক স্বীকৃতির উদ্যোগ নেওয়া হবে।

ভারতীয় পেশাদারদের যুক্তরাজ্যে কাজের সুযোগ আরও সহজ হবে।

ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন (DCC)

প্রসঙ্গত, ৬০ মাস পর্যন্ত কর্মরত ভারতীয় পেশাদারদের দ্বৈত সামাজিক সুরক্ষা অবদান দিতে হবে না।

এতে ৭৫ হাজারের বেশি ভারতীয় পেশাদার ও ৯০০টি ভারতীয় সংস্থা উপকৃত হবে।

ডিজিটাল পরিষেবা ও বিনিয়োগ

আইটি, ফিনটেক, শিক্ষা, টেলিযোগাযোগ ও পেশাদার পরিষেবায় নতুন বাজারের সুযোগ তৈরি হবে।

ভারতীয় সংস্থাগুলি যুক্তরাজ্যে ব্যবসা সম্প্রসারণের আরও সুযোগ পাবে।

সরকারি ক্রয়

ভারতীয় সংস্থাগুলি যুক্তরাজ্যের ৯০ বিলিয়ন পাউন্ড মূল্যের সরকারি ক্রয় বাজারে অংশ নিতে পারবে।

আইটি, নির্মাণ, আর্থিক পরিষেবা, বিমা ও শিক্ষা ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে।

CETA-র নতুন সুযোগ

CETA-র ফলে আইটি ও ব্যবসায়িক পরিষেবা ক্ষেত্রে নতুন গতি আসবে।

ভারতীয় সংস্থাগুলি যুক্তরাজ্যের ২০০ বিলিয়ন মার্কিন ডলারের পরিষেবা আমদানির বাজারে আরও বড় অংশীদার হওয়ার সুযোগ পাবে।

ভারত-যুক্তরাজ্য অর্থনৈতিক অংশীদারিত্বে নতুন অধ্যায়

CETA বাণিজ্য, বিনিয়োগ, উদ্ভাবন ও দক্ষ পেশাদারদের চলাচলে নতুন সুযোগ তৈরি করবে। এর ফলে, ভারতের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে এবং ভারত-যুক্তরাজ্য অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে।

তথ্যসূত্র

Ministry of Commerce & Industry

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2127321&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274280&reg=48&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2149474&reg=48&lang=2

 

Ministry of External Affairs

https://www.mea.gov.in/Portal/ForeignRelation/Ind_UK_25.pdf

 

PIB Headquarters

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?ModuleId=3&NoteId=154945&reg=48&lang=2

India–UK CETA Comes into Effect


****
SSS/AS


(रिलीज़ आईडी: 2285205) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Tamil