যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

৪০০০ কোটি টাকারও বেশি আয় করে প্রথম ত্রৈমাসিকে চিরকালীন নজির গড়ল ডাক বিভাগ, গত বছরের তুলনায় বিকাশের হার ২২% বেশি : কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়া

प्रविष्टि तिथि: 14 JUL 2026 6:19PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪  জুলাই  ২০২৬

 

নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আজ কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চলীয় উন্নয়ন মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়ার পৌরোহিত্যে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের ব্যবসায়িক পর্যালোচনা বৈঠক আয়োজিত হয়। কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী ডঃ চন্দ্রশেখর পেম্মাসানি, দেশের বিভিন্ন ডাক অঞ্চলের প্রধান ও পদস্থ আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। 

শ্রী সিন্ধিয়া বলেন, ৪০০৯ কোটি টাকা আয় করে প্রথম ত্রৈমাসিকে ডাক বিভাগ চিরকালীন নজির গড়েছে। গত বছরের তুলনায় বিকাশের হার ২২% বেশি। প্রথম ত্রৈমাসিকে আয়ের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, তার ৮১ শতাংশ অর্জন করা সম্ভব হয়েছে। 

এই সাফল্যের জন্য ডাক কর্মীদের অভিনন্দন জানিয়ে যোগাযোগ মন্ত্রী বলেন, দেশ জুড়ে তাঁদের নিরলস প্রয়াস ডাক বিভাগের পরিষেবা প্রদানকে আরও শক্তিশালী করেছে, এর ধারাবাহিক বিকাশে সহায়ক হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাবনায় উদ্বুদ্ধ হয়ে ডাক বিভাগ আধুনিকীকরণ, ব্যবসায়িক রূপান্তর এবং গ্রাহক কেন্দ্রিক পরিষেবা প্রদানের মাধ্যমে এক ডিজিটাল সক্ষম ও ভবিষ্যৎমুখী ডাক নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে। 

কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী চিঠি, পার্সেল, ডাক জীবনবিমা/গ্রামীণ ডাক জীবনবিমা, পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক, আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্বজনীন ব্যবসা এবং নাগরিক কেন্দ্রিক পরিষেবা- এই ৬টি প্রধান বিভাগের কাজকর্ম খতিয়ে দেখেন। 

ব্যবসায়িক শাখাগুলির মধ্যে নাগরিক কেন্দ্রিক পরিষেবা ৮৬ শতাংশ বার্ষিক বিকাশের হার অর্জন করে সর্বোচ্চ স্থান অধিকার করেছে। এর পরে রয়েছে পার্সেল (৫০%), ডাক (৪২%) আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্বজনীন ব্যবসা (৩৪%), ডাক জীবনবিমা/গ্রামীণ ডাক জীবনবিমা (২০%) এবং পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক (১০%)। 

সামগ্রিকভাবে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গ সেরা ৩টি পোস্টার সার্কেল হিসেবে উঠে এসেছে। লক্ষ্যমাত্রার সাপেক্ষে এদের সাফল্যের হার হল- 

নাগরিক কেন্দ্রিক পরিষেবা- পশ্চিমবঙ্গ ১০৭%, উত্তরপ্রদেশ ১০৬%।

পার্সেল- বিহার ১২১%, তামিলনাড়ু- ১১৫%।

ডাক- অন্ধ্রপ্রদেশ ১০৬%।

ডাক জীবনবিমা/গ্রামীণ ডাক জীবনবিমা- পশ্চিমবঙ্গ ৯৭%, জম্মু ও কাশ্মীর ৯৬%।

পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক- ছত্তিশগড় ১২৪%, অন্ধ্রপ্রদেশ ১১০%, ঝাড়খণ্ড ১০৭%। 

আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্বজনীন ব্যবসা- কেরালা ৮৩%, রাজস্থান ৮১%।

শ্রী সিন্ধিয়া আর্থিক শৃঙ্খলা বজায় রেখে আরও আয় বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে সব সার্কেলকে নির্দেশ দেন। রাজ্যগুলিকে ৩টি ক্লাস্টারে বিভক্ত করে প্রতিটি ক্লাস্টারকে একটি নির্দিষ্ট অগ্রাধিকার ক্ষেত্রের ওপর জোর দেওয়ার পরামর্শ দেন তিনি। 

কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী ডঃ চন্দ্রশেখর পেম্মাসানি ডাক বিভাগের উল্লেখযোগ্য উন্নতির প্রশংসা করে নিয়মিত পর্যালোচনা, পদ্ধতিগত পর্যবেক্ষণ এবং দেশজুড়ে ডাক কর্মীদের নিরলস প্রয়াসকে এর কৃতিত্ব দেন। 

 


SC/SD/NS


(रिलीज़ आईडी: 2284726) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Odia , Kannada