প্রতিরক্ষা মন্ত্রক
লোকায়ন ২৬ – ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘সুদর্শিনী’ মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনে ‘গ্র্যান্ড প্যারেড অফ সেইলস’-এ অংশ নিল
प्रविष्टि तिथि:
13 JUL 2026 12:11PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৩ জুলাই, ২০২৬
নিউ ইয়র্কে আয়োজিত 'Sail4th 250' উৎসবে সফল অংশগ্রহণের পর, ১২ জুলাই ২০২৬ তারিখে ভারতীয় নৌবাহিনীর প্রশিক্ষণ জাহাজ 'আইএনএস সুদর্শন' বোস্টনে এসে পৌঁছায়। সেইল বোস্টন ২০২৬' - এর সূচনা উপলক্ষে আয়োজিত 'গ্র্যান্ড প্যারেড অফ সেলস' - এ জাহাজটি অংশ নেয়।
বোস্টনে নিযুক্ত ভারতের কনসাল জেনারেল শ্রী রঘুরাম শাস্ত্রী 'গ্র্যান্ড প্যারেড অফ সেলস' এবং বোস্টনে জাহাজটির আনুষ্ঠানিক প্রবেশ উপলক্ষে 'আইএনএস সুদর্শন'-এ আরোহণ করেন। ভারতের ত্রিবর্ণরঞ্জিত পতাকা গর্বের সঙ্গে বহন করে, 'আইএনএস সুদর্শন' ক্যাসল আইল্যান্ড এবং সি-পোর্ট ডিস্ট্রিক্টের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলি অতিক্রম করে বোস্টন ফিশ পিয়ারে নোঙর করে।
২০টিরও বেশি দেশের ৬০টিরও বেশি বিশাল জাহাজের আন্তর্জাতিক বহরের সঙ্গে যুক্ত হয়ে, 'আইএনএস সুদর্শন' তার চলমান মহাসাগরীয় অভিযান 'লোকায়ন ২০২৬'-এর অংশ হিসেবে ভারতের হয়ে সদিচ্ছার সামুদ্রিক দূত হিসেবে প্রতিনিধিত্ব করছে। এটি সামুদ্রিক কূটনীতি, আন্তর্জাতিক সদিচ্ছা এবং সাংস্কৃতিক বিনিময়ের প্রতি ভারতীয় নৌবাহিনীর প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করে। জাহাজটি ১২ থেকে ১৫ জুলাই ২০২৬ পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
নরফোক, বাল্টিমোর এবং নিউ ইয়র্কে সফল যাত্রাবিরতির পর, 'সেইল বোস্টন ২০২৬' - এ 'আইএনএস সুদর্শন' - এর অংশগ্রহণ ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামুদ্রিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে এবং বিশ্বমঞ্চে ভারতের সমৃদ্ধ সামুদ্রিক ঐতিহ্যকে তুলে ধরে।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2284192)
आगंतुक पटल : 5