পরমাণুশক্তিদপ্তর
azadi ka amrit mahotsav

কলম্বিয়ার বুকারামাঙ্গায় ৫৬তম ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড ২০২৬-এ ভারতের সোনা জয়

प्रविष्टि तिथि: 12 JUL 2026 5:37PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ জুলাই, ২০২৬

 

দেশকে প্রভূত গৌরব এনে দিলেন ভারতের তরুণ পদার্থবিদরা। কলম্বিয়ার বুকারামাঙ্গায় অনুষ্ঠিত ৫৬তম ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড (IPhO) ২০২৬-এ অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করলেন তাঁরা। ভারতীয় দলের পাঁচ সদস্যই জিতলেন স্বর্ণপদক। 

এই ব্যতিক্রমী নৈপুণ্যের ফলে ভারত ৮৭টি দেশের ৩৮১ জন ছাত্র-ছাত্রীর মধ্যে বিশ্বের প্রথম স্থান দখল করল চীন, কাজাখস্তান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানের সঙ্গে যৌথভাবে। ভারতের পদক বিজেতারা হলেন: মহারাষ্ট্রের পুনের কনিষ্ক জৈন, মধ্যপ্রদেশের ইন্দোরের ঋদ্ধেশ অনন্ত বেন্দালে, নতুন দিল্লির দ্বারকার ঋষিত গর্গ, মহারাষ্ট্র মুম্বাইয়ের শ্রেষ্ঠ সুরাইয়া এবং গুজরাটের আহমেদাবাদের স্বরিত জোশী। 

এই নিয়ে ভারতের গরিমা আরও প্রসারিত হল কারণ, গত এক দশকে প্রত্যেক ভারতীয় অংশগ্রহণকারী বিজয়ীর মঞ্চে ওঠার গৌরব অর্জন করেছে। 

এই সাফল্যে প্রমাণ হয় 'হোমি ভাবা সেন্টার ফর সায়েন্স এডুকেশন' (HBCSE), কেন্দ্রীয় পরমাণু শক্তি দপ্তরের অধীন সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান 'টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ' (TIFR)-এর নেতৃত্বে ভারতের অলিম্পিয়াড কর্মসূচির শক্তি। আন্তর্জাতিক অলিম্পিয়াড সংস্থার সঙ্গে যোগাযোগ রাখে HBCSE। প্রাক বিশ্ববিদগ্যালয় স্তরে বিজ্ঞান ও গণিতে উচ্চ মেধার ছাত্র-ছাত্রীদের বেছে নিয়ে তাদের দেখাশোনা করার ভার এদেরই উপর। অত্যন্ত শ্রমসাধ্য বহুস্তরীয় মনোনয়ন প্রক্রিয়া, পরিশীলন শিবির এবং নিবিড় প্রশিক্ষণ কর্মসূচির মধ্য দিয়ে যেতে হয় এইসব ছাত্র-ছাত্রীদের। 

পারমাণবিক শক্তি দপ্তরের সচিব এবং অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান ড. অজিত কুমার মোহান্তি পদকজয়ীদের অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন, "আমাদের তরুণ পদার্থবিদদের এই অসাধারণ সাফল্য দেশের পক্ষে প্রভূত গৌরবের বিষয়। পাঁচটি স্বর্ণপদক জয় এবং যৌথভাবে ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডে প্রথম স্থান প্রাপ্তি আমাদের ছাত্র-ছাত্রীদের মেধা, নিষ্ঠা এবং বৈজ্ঞানিক মানোভাবের পরিচয়। সেইসঙ্গে HBCSE-TIFR-এর অলিম্পিয়াড কর্মসূচির অটুট দায়বদ্ধতারও এটি পরিচায়ক। 

আন্তর্জাতিক মঞ্চের জন্য ভারতের উজ্জ্বল তরুণ মনের প্রস্তুতিতে সহায়তা করার জন্য সব পক্ষকে অভিনন্দন জানিয়েছে পরমাণুবিদ শক্তি দপ্তর। 

HBCSE-র কেন্দ্র অধিকর্তা অধ্যাপক অর্ণব ভট্টাচার্য বলেছেন, বিজ্ঞান এবং গণিত অলিম্পিয়াডে 'টিম ইন্ডিয়া'-র এই স্বাভাবিক সাফল্য বহু দশকের ধৈর্য এবং তাদের ত্বত্তাবধানের ফল। 

 

SC/AP/SKD


(रिलीज़ आईडी: 2284038) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Tamil , Telugu