রেলমন্ত্রক
ট্রেন চলাচল দ্রুত এবং আরও নিরাপদ করে তুলতে উত্তরাঞ্চলীয় রেলে বসানো হচ্ছে কবচ
प्रविष्टि तिथि:
10 JUL 2026 2:01PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ জুলাই ২০২৬
স্বয়ংক্রিয় রেল সুরক্ষা ব্যবস্থাকে মজবুত করতে রেওয়ারি-দিল্লি ও শকুরবস্তি-ভাতিন্ডা রুটে কবচ ৪.০ বসাচ্ছে উত্তরাঞ্চলীয় রেল কর্তৃপক্ষ। এর জন্য ২০৬ কোটি টাকা অনুমোদন করা হয়েছে।
রেল সুরক্ষা ব্যবস্থাকে জোরদার করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে দেশজুড়ে কবচ ব্যবস্থার বিস্তার ঘটাচ্ছে ভারতীয় রেল। কবচ হল দেশীয় প্রযুক্তিতে তৈরি স্বয়ংক্রিয় রেল সুরক্ষা ব্যবস্থা। এই ব্যবস্থায় ট্রেন চলাচলের ওপর ধারাবাহিক নজর রাখার পাশাপাশি কোথায়, কত গতিতে ট্রেন চলবে, তা নিয়ন্ত্রণ করা সম্ভব। এমনকি কুয়াশার সময়েও দুর্ঘটনা প্রতিরোধে এই ব্যবস্থা অত্যন্ত কার্যকরী।
SC/MP/NS….
(रिलीज़ आईडी: 2283406)
आगंतुक पटल : 4