উপ-রাষ্ট্রপতির সচিবালয়
উপ রাষ্ট্রপতি শিমলার আইআইএএস-এ বন্দে মাতরম-এর যাত্রার স্থায়ী প্রদর্শনী এবং সর্দার প্যাটেলের চিন্তা নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন ভার্চুয়াল মাধ্যমে
प्रविष्टि तिथि:
09 JUL 2026 2:50PM by PIB Agartala
নয়াদিল্লি, ৯ জুলাই, ২০২৬
উপ রাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণান হিমাচল প্রদেশের শিমলায় অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডি (আইআইএএস)-এ বন্দে মাতরম-এর যাত্রা শীর্ষক স্থায়ী প্রদর্শনী এবং “সর্দার প্যাটেলস ভিশনঃইন্টিগ্রেশন, ইউনিফিকেশন অ্যান্ড ফেডারালিজম” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন ভার্চুয়াল মাধ্যমে। তিনি ভিডিও কন্ফারেন্সিং-এর মাধ্যমে সমাবেশে ভাষণ দেবেন।
বস্তুত উপ রাষ্ট্রপতির শিমলায় প্রদর্শনী এবং সম্মেলনের উদ্বোধন করার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে তিনি শিমলায় যেতে পারবেন না। তার বদলে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2282945)
आगंतुक पटल : 10