প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ইউনেস্কো-র বিশ্ব ঐতিহ্য তালিকায় থাকা প্রামবানান মন্দির চত্বর সফর করেছেন

प्रविष्टि तिथि: 08 JUL 2026 1:47PM by PIB Agartala

নয়াদিল্লি, ৮ জুলাই, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ যোগজাকার্তায় ইউনেস্কো-র বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা প্রামবানান মন্দির চত্বর সফর করেছেন। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি শ্রী প্রবাও সুবিয়ান্তো প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন। দুই নেতা একটি ফলকের আবরণ উন্মোচন করেন। ফলকে প্রামবানান মন্দিরের সংরক্ষণ এবং নতুনভাবে সাজিয়ে তোলার দায়িত্ব ভারতের পুরাতাত্ত্বিক সর্বেক্ষণকে প্রদানের বিষয়টি উল্লেখ করা রয়েছে।

নবম শতকে প্রামবানান মন্দির তৈরি করা হয়। ইন্দোনেশিয়ার এটিই বৃহত্তম মন্দির চত্বর। এখানে ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু এবং ভগবান শিব – এই ত্রিমূর্তির আরাধনা করা হয়। এই মন্দিরটি ভারত ও ইন্দোনেশিয়ার অভিন্ন সভ্যতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক।

২০২৫ সালে রাষ্ট্রপতি প্রবাও সুবিয়ান্তো রাষ্ট্রীয় সফরে যখন ভারতে গিয়েছিলেন, সেই সময় এই মন্দিরের সংরক্ষণের জন্য একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। এই সমঝোতাপত্র অনুসারে ভারত ঐ মন্দিরের সংরক্ষণে সহায়তা করার সিদ্ধান্ত নেয়।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিভিন্ন ঐতিহ্যশালী স্থানের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের কাজ সফলভাবে সম্পাদন করেছে ভারত। ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ এর আগে ইন্দোনেশিয়ার বরবুদুর মন্দির নিয়েও কাজ করেছে। প্রামবানান মন্দিরটির সংরক্ষণ ও মেরামতির কাজে ভারতের সহায়তার মধ্য দিয়ে সভ্যতার অভিন্ন ঐতিহ্যের প্রতি তার অঙ্গীকার প্রতিফলিত হয়।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2282540) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam