PIB Backgrounder
ভারতের খেলনা শিল্পের ক্রমবর্ধমান বিকাশ
प्रविष्टि तिथि:
07 JUL 2026 5:45PM by PIB Kolkata
০৭ জুলাই, ২০২৬
ভারতের খেলনা শিল্প উৎপাদন, রপ্তানি এবং উদ্ভাবনের দিক থেকে বিচার করলে একটি প্রাণস্পন্দিত শিল্প কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করছে। সিন্ধু উপত্যকা সভ্যতার মাটির গাড়ি থেকে শুরু করে আধুনিক শিক্ষামূলক ও বৈদ্যুতিন খেলনা পর্যন্ত ভারতের খেলনা তৈরির ঐতিহ্য প্রায় ৫,০০০ বছরের প্রাচীন। প্রাচীনকালের এই সমৃদ্ধ ঐতিহ্য ও কারুশিল্প বর্তমানে আধুনিক প্রযুক্তি, নকশা এবং উদ্যোগের সঙ্গে যুক্ত হচ্ছে, যা ভারতকে মানসম্পন্ন খেলনা উৎপাদনের একটি উদীয়মান দেশ হিসাবে প্রতিষ্ঠিত করছে।
ভারতের খেলনা শিল্পে উদীয়মান সুযোগসমূহ (Emerging Opportunities in India’s Toy Industry)
খেলনা শিল্পের বিকাশের পেছনে বেশ কিছু মূল কারণ কাজ করছে:
* ই-বাণিজ্য মঞ্চের দ্রুত প্রসারের ফলে, উৎপাদকদের জন্য পণ্যের সহজলভ্যতা এবং বাজারের পরিধি বৃদ্ধি পেয়েছে।
* ভারতের ১.৪ বিলিয়নেরও বেশি জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ ২৫ বছরের কম বয়সী এবং এই স্থিতি একটি বিশাল গ্রাহক ভিত্তি তৈরি করেছে।
* আয় বৃদ্ধি এবং জীবনযাত্রার পরিবর্তনের কারণে আধুনিক ও উদ্ভাবনী পণ্যের চাহিদা বাড়ছে।
* অভিভাবকরা ক্রমবর্ধমানভাবে শিক্ষামূলক, দক্ষতা-ভিত্তিক এবং STEM সম্পর্কিত খেলনা পছন্দ করছেন।
* কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), অগমেন্টেড রিয়েলিটি (AR) এবং ভার্চুয়াল রিয়েলিটি (VR) প্রযুক্তির সমন্বয়ে তৈরি স্মার্ট খেলনাগুলির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।
ক্রমবর্ধমান রপ্তানি ও শক্তিশালী প্রতিযোগিতা (Rising Exports, Stronger Competitiveness)
গত এক দশকে আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের খেলনা শিল্প উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে:
* খেলনার সামগ্রিক রপ্তানি ২০১৭-১৮ সালের ১৫২.৭ মিলিয়ন মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে ২০২৫-২৬ সালে ৩৮৪.৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা ১৫১.৯% এরও বেশি প্রবৃদ্ধি নির্দেশ করে।
* বৈদ্যুতিন ও বৈদ্যুতিন বহির্ভূত খেলনার রপ্তানি প্রায় ১৬০% বৃদ্ধি পেয়ে ৭৭.৩৫ মিলিয়ন মার্কিন ডলার থেকে ২০০.৮৯ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র (US) প্রধান রপ্তানি গন্তব্য হিসাবে আবির্ভূত হয়েছে। যুক্তরাজ্য, পোল্যান্ড, নেদারল্যান্ডস এবং জার্মানিও অন্যতম প্রধান বাজার।
* ভিডিও গেম কনসোল ও মেশিনের রপ্তানি প্রায় তিনগুণ বেড়ে ১৫.৬৮ মিলিয়ন মার্কিন ডলার থেকে ৪৬.৭৫ মার্কিন ডলারে পৌঁছেছে।
* উৎসব ও বিনোদনমূলক সামগ্রীর রপ্তানি প্রায়১৩০% বৃদ্ধি পেয়ে ৫৯.৬৯ মিলিয়ন মার্কিন ডলার থেকে ১৩৭.০৩ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।
* অন্যদিকে, ঐতিহ্যবাহী ও শিক্ষামূলক খেলনার আমদানি ৬৬% হ্রাস পেয়েছে, যা অভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতাকে শক্তিশালী করেছে। এর ফলে, ভারত ২০২৫-২৬ সালে খেলনা বিভাগে ১৫২ মিলিয়ন মার্কিন ডলারের উদ্বৃত্ত বাণিজ্য অর্জন করেছে।
ভারতের খেলনা শিল্পের অর্থনৈতিক প্রভাব (Economic Impact of India's Toy Industry)
খেলনা শিল্প গ্রামীণ ও নগর উভয় অঞ্চলেই উদ্যোক্তো মনোভাবের বিকাশ ঘটাচ্ছে এবং কারিগর, উৎপাদক ও ছোট ব্যবসায়ীদের জীবিকার সুযোগ তৈরি করছে। এই ক্ষেত্রে কর্মসংস্থান ২০১৮-১৯ সালের ৮,৬৮৫ থেকে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়ে ২০২৩-২৪ সালে ১৭,৬৯৩-এ পৌঁছেছে। এটি উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় উদ্যোগ উন্নয়নে এই ক্ষেত্রের সম্ভাবনাকে তুলে ধরে।
খেলনা শিল্পের ভবিষ্যৎ রূপদানকারী সরকারি উদ্যোগসমূহ (Government Initiatives Shaping the Future of Toy Industry)
অভ্যন্তরীণ উৎপাদনকে শক্তিশালী করতে এবং দেশীয় খেলনার প্রসারে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে:
* খেলনার জন্য জাতীয় কর্মপরিকল্পনা (NAPT), ২০২০:* এটি ভারতীয় মূল্যবোধ ও সংস্কৃতির ওপর ভিত্তি করে খেলনার নকশা তৈরি এবং খেলনাকে শিক্ষার উপকরণ হিসাবে ব্যবহারে উৎসাহিত করে। এর অধীনে ২০২০ সালে খেলনার জন্য কোয়ালিটি কন্ট্রোল অর্ডার (QCO) চালু করা হয়, যা খেলনার গুণমান ও নিরাপত্তা নিশ্চিত করে এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) শংসাপত্র বাধ্যতামূলক করে। তবে, হস্তশিল্প কারিগর এবং জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI) ট্যাগপ্রাপ্ত পণ্যের ক্ষেত্রে এতে ছাড় দেওয়া হয়েছে।
* শুল্ক বৃদ্ধি:* দেশীয় উৎপাদন ও বিনিয়োগকে উৎসাহিত করতে খেলনার ওপর মোস্ট-ফেভারড নেশন (MFN) শুল্ক ২০২০ সালে ২০% থেকে বাড়িয়ে ৬০% এবং ২০২৩ সালে ৭০% করা হয়েছে। ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় বাজেটে বৈদ্যুতিন খেলনার যন্ত্রাংশের শুল্ক ২০% করা হয়েছে।
* টয় বিজ ইন্টারন্যাশনাল B2B প্রদর্শনী:* এ বছর ৪-৭ জুলাই নতুন দিল্লিতে অনুষ্ঠিত এই প্রদর্শনীটি উৎপাদকদের দেশীয় ও আন্তর্জাতিক ক্রেতাদের কাছে পণ্য প্রদর্শনের একটি মঞ্চ প্রদান করেছে।
* টয়কাথন (Toycathon):* ২০২১ সালে চালু হওয়া এই উদ্যোগটি ভারতীয় সংস্কৃতির দ্বারা অনুপ্রাণিত উদ্ভাবনী খেলনা তৈরিতে শিক্ষার্থী ও স্টার্ট-আপদের উৎসাহিত করে। ২০২৫ সালে প্রথমবারের মতো বৈদ্যুতিন টয় হ্যাকাথন (e-Toycathon) আয়োজন করা হয়।
* ই-টয়েস ল্যাব (e-Toys Lab):* বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক দ্বারা সি-ড্যাক (C-DAC) নয়ডায় প্রতিষ্ঠিত এই ল্যাবটি বৈদ্যোতিন খেলনা ডিজাইন ও প্রোটোটাইপ তৈরির জন্য যুব প্রকৌশলীদের এক বছরের প্রশিক্ষণ প্রদান করে।
* মানক মন্থন (Manak Manthan):* ২০২৬ সালের এপ্রিলে বিআইএস (BIS) নিরাপদ খেলনা উৎপাদনের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খেলনার যান্ত্রিক ও শারীরিক নিরাপত্তার মানদণ্ডের ওপর এই কর্মসূচির আয়োজন করে।
* ওডিপি (One District, One Product - ODOP):* এই উদ্যোগের অধীনে দেশের প্রতিটি জেলার অনন্য ঐতিহ্যবাহী খেলনা পণ্য চিহ্নিত করে সেগুলির ব্র্যান্ডিং, দক্ষতা উন্নয়ন, মান নির্ধারণ এবং ই-কমার্সের মাধ্যমে বাজারজাতকরণে সহায়তা করা হচ্ছে।
* ভৌগোলিক নির্দেশক (GI) ট্যাগপ্রাপ্ত খেলনা:* কর্ণাটকের চন্নাপাটনা খেলনা ও পুতুল, মধ্যপ্রদেশের ইন্দোরের চামড়ার খেলনা, তামিলনাড়ুর তাঞ্জাভুরে প্রস্তুত পুতুল প্রভৃতিকে জিআই স্টেটাস দেওয়া হয়েছে, যা তাদের আইনি সুরক্ষা এবং বাজার মূল্য বৃদ্ধি করে।
* জিএসটি (GST) হ্রাস:* খেলনার ওপর জিএসটি ১২% থেকে কমিয়ে ৫% করা হয়েছে, যা খেলনাকে সাধারণ মানুষের কাছে আরও সাশ্রয়ী করে তুলেছে।
* মুক্ত বাণিজ্য চুক্তি (FTA):* ভারত সংযুক্ত আরব আমিরশাহী (CEPA), অস্ট্রেলিয়া (ECTA), ইএফটিএ (EFTA), ওমান, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, যার ফলে, ভারতীয় খেলনা রপ্তানির ক্ষেত্রে শূন্য-শুল্ক সুবিধা পাওয়া যাচ্ছে।
* রপ্তানি হাব হিসাবে জেলা (DEH):* এই উদ্যোগের অধীনে দেশের ১০টিরও বেশি জেলাকে খেলনা ও পুতুল রপ্তানির সম্ভাবনাময় কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে, যা স্থানীয় শিল্পকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করতে কাজ করছে।
ভারতের খেলনা শিল্প: ভবিষ্যতের ভাবনা (India's Toy Industry: Looking Ahead)
ভারতের খেলনা শিল্প তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আধুনিক মেলবন্ধনের সঙ্গে সফলভাবে মিশ্রিত করছে। কৌশলগত ও নীতিগত হস্তক্ষেপ এবং দেশীয় উৎপাদনের মাধ্যমে এই ক্ষেত্রটি আমদানি নির্ভরতা থেকে আন্তর্জাতিক স্তরে সক্ষমতার স্তরে রূপান্তরিত হয়েছে। এর মাধ্যমে ভারতের খেলনা শিল্প আন্তর্জাতিক বাজারে নিজের অবস্থানকে শক্তিশালী করার পাশাপাশি, দেশের খেলার অনন্য ঐতিহ্যকে বাঁচিয়ে রাখছে।
তথ্যসূত্র
Ministry of Tourism
https://www.cgihamburg.gov.in/pdf/press/Toy-Story-Incredible-India_23092020.pdf
Ministry of Commerce and Industry
https://www.investindia.gov.in/team-india-blogs/traditional-toy-industry-new-indias-sunrise-sector
https://www.investindia.gov.in/team-india-blogs/charting-growth-story-indian-toy-industry
https://www.investindia.gov.in/blogs/toy-story-india-look-indias-thriving-toy-retail-market
https://static.investindia.gov.in/s3fs-public/2025-08/2025089_v32_odop_product_list.pdf
https://www.investindia.gov.in/team-india-blogs/toycathon-202-highlight-indias-toy-industry-opportunity
https://www.investindia.gov.in/one-district-one-product
https://tradestat.commerce.gov.in/eidb/commodity_wise_export
https://tradestat.commerce.gov.in/eidb/commodity_wise_all_countries_export
https://www.dgciskol.gov.in/writereaddata/Downloads/20251008161825A%20Brief%20Report%20on%20Indias%20Exports%20of%20Toys,%20Games%20and%20Sports%20Requisites.pdf
https://ipindia.gov.in/storage/uploads/docs-operator/aa9ef4c8-ae0e-477-98-52b6a9479b82.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2002099®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2244401®=3&lang=1
https://static.investindia.gov.in/s3fs-public/inline-files/ODOP%20Brochure_Final.pdf
Ministry of Education
https://isid.org.in/wp-content/uploads/2024/05/WP279.pdf?utm
Ministry of Statistics and Programme Implementation
https://microdata.gov.in/NADA/index.php/catalog/256/related-materials
https://microdata.gov.in/NADA/index.php/catalog/50/related-materials
DD India
https://www.youtube.com/watch?v=n3OZiJ7FdDc
PIB Headquarters
https://www.pib.gov.in/FactsheetDetails.aspx?Id=150302®=3&lang=2
Ministry of External Affairs
https://www.indianembassynetherlands.gov.in/section/forthcomming/17th-toy-biz-international-b2b-exhibition-from-4th-7th-july-2026-at-bharat-mandapam-pragati-maidan-new-delhi/
https://www.eoibogota.gov.in/page/6th-toy-biz-international-2025/
Ministry of Electronics & IT
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2109677®=48&lang=2
World Trade Organisation
https://www.wto.org/english/tratop_e/serv_e/cbt_course_e/c1s6p1_e.htm
Ministry of Women and Child Development
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686286®=48&lang=2
Others
https://www.ibef.org/research/case-study/unlocking-play-evolution-of-india-s-toy-sector
https://wtocentre.iift.ac.in/PolicyBrief/Policy_Brief_23.pdf
https://silpasathi.wb.gov.in/export-hub/
https://invest.telangana.gov.in/toys-industry/
https://x.com/mygovindia/status/205409373429240565
https://www.mygov.in/campaigns/aatmanirbhartoys
https://x.com/mygovindia/status/2054093734292410565
See in PDF
SSS/PK...
(रिलीज़ आईडी: 2282308)
आगंतुक पटल : 9