বাণিজ্য ও শিল্প মন্ত্রক
ঝাড়খণ্ড থেকে দুবাইয়ে আম্রপালী আম রপ্তানিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল এপিইডিএ
प्रविष्टि तिथि:
07 JUL 2026 2:12PM by PIB Agartala
নতুন দিল্লি, ৭ জুলাই, ২০২৬
বাণিজ্য ও শিল্প মন্ত্রকের আওতাধীন এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি বা এপিইডিএ ঝাড়খণ্ডের বিকাশকামী জেলা গুমলা এবং ওই রাজ্যের বিকাশকামী ব্লক দেওঘর থেকে দুবাইয়ে ২ মেট্রিক টন আম্রপালী আমের বাণিজ্যিক রপ্তানিতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। রপ্তানিকারক সংস্থাটির নাম মেসার্স ফেয়ার এক্সপোর্টস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। ৩ জুলাই রপ্তানি হওয়া এই আম বিক্রি হবে দুবাইয়ে লুলু স্টোর-এর বিক্রয় কেন্দ্রগুলিতে।
পলাশ-ঝাড়খণ্ড রাজ্য জীবিকা প্রসার সোসাইটির সহায়তা পুষ্ট ৩ টি মহিলা নেতৃত্বাধীন কৃষক উৎপাদক সংস্থার খামারে এই আম চাষ হয়েছে। এই মহিলারা এমজিনারেগা-র সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কার্যকর, ঝাড়খণ্ডের বীরসা হরিৎ গ্রাম যোজনার গ্রাহক।
রপ্তানি হওয়া এই কৃষি পণ্য বিক্রয়বাবদ ওই কৃষক উৎপাদক সংস্থাগুলি দেশের বাজারের তুলনায় ১৮০ শতাংশ বেশি দাম পাবে।
কৃষি পণ্যের রপ্তানির ক্ষেত্রে মহিলাদের আরও অংশগ্রহণ নিশ্চিত করতে চায় এপিইডিএ। সংস্থার কলকাতার আঞ্চলিক দপ্তরের উদ্যোগে দেওঘর জেলার দেবীপুর ব্লকে মহিলা উদ্যোগপতি ও স্বনির্ভরগোষ্ঠীর সদস্যদের দক্ষতায়ন কর্মসূচির আয়োজন হয় ২০২৫-এর ১৯ সেপ্টেম্বর। অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ১০৫। সেখানে উপস্থিত ছিলেন কৃষি বিভাগ এবং নাবার্ডের আধিকারিকরা।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2282125)
आगंतुक पटल : 8