শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক
azadi ka amrit mahotsav

মুখ্য শ্রম আয়ুক্ত (কেন্দ্রীয়) সংগঠন সচেতনতা, অতি সক্রিয় হস্তক্ষেপ এবং অভিযোগ নিষ্পত্তি উদ্যোগের মাধ্যমে দেশজুড়ে শ্রমিক কল্যাণ এবং নিয়মকানুন মানার বিষয়টি জোরদার করল

प्रविष्टि तिथि: 06 JUL 2026 3:50PM by PIB Agartala
 
 

নতুন দিল্লি, ৬ জুলাই, ২০২৬

 

 

 

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীন মুখ্য শ্রম আয়ুক্ত (কেন্দ্রীয়) সংগঠনটি সুস্থায়ী সচেতনতা কর্মসূচি, কার্যকরী অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা এবং সময়মতো মধ্যস্থতা করার মাধ্যমে দেশজুড়ে শ্রমিক কল্যাণ এবং শিল্প সম্প্রীতির বিষয়টি জোরদার করে আসছে। সম্প্রতি সিএলসি(সি) ব্যবস্থা পদক্ষেপ করেছে জব্বলপুর, ভুবনেশ্বর, রায়পুর এবং কানপুর সহ দেশের অন্যান্য অংশে যার থেকে বোঝা যায় স্বেচ্ছায় শ্রম আইন মানার সুবিধা দেওয়ার পাশাপাশি শ্রমিকদের অধিকার রক্ষায় সংগঠনের দায়বদ্ধতা।

 

সচেতনতা প্রসার, নিয়মনীতি মানা নিশ্চিত করা এবং সময়মতো প্রতিকার করার মাধ্যমে শ্রম বিধিগুলির উদ্দেশ্যকে কার্যকরী রূপায়ণে পরিবর্তন করার উপর মন্ত্রকের নজর দেওয়ার বিষয়টি প্রতিফলিত হয় এই উদ্যোগগুলিতে কর্মচারী এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সহযোগিতামূলক আদান-প্রদানের মাধ্যমে।

 

জব্বলপুরের উপ-মুখ্য শ্রম আয়ুক্ত (কেন্দ্রীয়)-এর কার্যালয় কেন্দ্রীয় ক্ষেত্রের প্রতিষ্ঠানগুলির বর্ধিত পরিধির উপর আলোকপাত করে সামাজিক সুরক্ষা আইন, ২০২০-এর উপর একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। অংশগ্রহণকারীদের বিধিবদ্ধ মাতৃত্বকালীন সুবিধা, কর্মক্ষেত্রের উন্নত নিরাপত্তা এবং কেন্দ্রীয় নিয়মের অধীনে ক্রেশ সুবিধার জন্য বাধ্যতামূলক বিধান বা ভাতা সম্পর্কে অবহিত করা হয়। অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর প্রদান এবং শ্রম আইন মানা সম্পর্কে বৃহত্তর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি আলাপচারিতা পর্বের মাধ্যমে কর্মসূচিটি সমাপ্ত হয়।

 

বিধিবদ্ধ মধ্যস্থতার কার্যকারিতা প্রদর্শন করে, ভুবনেশ্বরের উপ-মুখ্য শ্রম আয়ুক্ত (কেন্দ্রীয়)-এর কার্যালয় গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (GAIL)-এর চুক্তিভিত্তিক কর্মীদের একটি দীর্ঘদিনের অমীমাংসিত অভিযোগ সফলভাবে সমাধান করেছে। ধারাবাহিক মধ্যস্থতা ও মীমাংসা প্রক্রিয়ার পর, ৮১ জন কর্মীকে বকেয়া মজুরি, বেতনসহ ছুটি এবং বোনাস-সংক্রান্ত দাবি বাবদ ৫১.২৭ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

 

রায়পুরের উপ মুখ্য শ্রম আয়ুক্ত (সেন্ট্রাল)-এর কার্যালয় বৈকুন্ঠ সিমেন্ট ওয়ার্কসে নিযুক্ত প্রাক্তন চুক্তিভিত্তিক কর্মীদের গ্র্যাচুইটি পরিশোধ না করার একটি অভিযোগ সফলভাবে সমাধান করেছে। সময়োচিত হস্তক্ষেপ এবং তৎপরবর্তী পদক্ষেপের মাধ্যমে, ঠিকাদার ও প্রধান নিয়োগকর্তার মধ্যে আলোচনার ব্যবস্থা করে সাতজন যোগ্য কর্মীকে ৩.৩১ লক্ষ টাকার গ্র্যাচুইটি প্রদান করা হয়।

 

কানপুরে, আঞ্চলিক শ্রম আয়ুক্ত (কেন্দ্রীয়)-এর কার্যালয় একজন গুরুতর অসুস্থ ও শয্যাশায়ী শ্রমিককে নিয়ে একটি শিল্প বিরোধ নিষ্পত্তিতে সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেছে। মধ্যস্থতার মাধ্যমে ওই শ্রমিক ২০.৩২ লক্ষ টাকার একটি পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি লাভ করেন, যা তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সম্ভাব্য প্রশাসনিক বিলম্ব এড়িয়ে ব্যক্তিগতভাবে তাঁর বাসভবনে পৌঁছে দেওয়া হয়।

 

সচেতনতা সৃষ্টি, বিধিবদ্ধ মধ্যস্থতা এবং কার্যকর অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে, মুখ্য শ্রম আয়ুক্ত (কেন্দ্রীয়) সারা দেশে সৌহার্দ্যপূর্ণ শিল্প সম্পর্ককে উৎসাহিত করতে এবং শ্রম আইন মেনে চলা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এই পদক্ষেপগুলো শ্রমিকদের অধিকার রক্ষা, দায়িত্বশীল কর্মসংস্থান পদ্ধতিকে উৎসাহিত করা এবং শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের স্বার্থে শ্রম আইনসমূহের কার্যকর বাস্তবায়নে সহায়তা করার ক্ষেত্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অঙ্গীকারকে পুনঃপ্রতিষ্ঠা করে।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2281742) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Tamil