প্রধানমন্ত্রীরদপ্তর
স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
प्रविष्टि तिथि:
04 JUL 2026 1:49PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৪ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রী মোদী উল্লেখ করেন যে, ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, আধ্যাত্মিক পরম্পরা এবং জাতীয় চেতনাকে বিশ্বমঞ্চে সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের অনন্য অবদান আজও প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। তাঁর গভীর প্রজ্ঞা ও কালজয়ী আদর্শ দেশের লক্ষ লক্ষ তরুণ-তরুণীর কাছে আজও এক দিশারী শক্তি হিসেবে কাজ করছে। শ্রী মোদী বলেন, "‘বিকশিত ভারত’ গড়ে তোলার যে সম্মিলিত সংকল্প জাতি নিয়েছে, তাতে তাঁর আধ্যাত্মিক বার্তা সর্বদা অনুপ্রেরণা ও শক্তি জোগাবে।"
এক্স সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন :
“স্বামী বিবেকানন্দের নির্বাণ দিবসে আমরা তাঁকে গভীরতম শ্রদ্ধা জানাই। ভারতীয় সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং জাতীয় চেতনার বিশ্বব্যাপী স্বীকৃতিতে তাঁর অবদান অতুলনীয়। তাঁর প্রজ্ঞা এবং অনুপ্রেরণামূলক চিন্তাভাবনা আজও লক্ষ লক্ষ তরুণকে পথ দেখিয়ে চলেছে। তাঁর আধ্যাত্মিক বার্তা একটি উন্নত ভারত গড়ার সংকল্প বাস্তবায়নে জাতিকে নতুন শক্তি ও দিকনির্দেশনা জোগাতে থাকবে।”
https://x.com/narendramodi/status/2073252602134040627?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2073252602134040627%7Ctwgr%5Eb4d4fc0da0ea7029242e9dea76d03dc8070ad8f4%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2281004reg%3D48lang%3D1
SC/SB/DM
(रिलीज़ आईडी: 2281035)
आगंतुक पटल : 5