নির্বাচনকমিশন
নির্বাচন কমিশন মিডিয়া ও কমিউনিকেশন অফিসারদের জন্য দ্বিতীয় একদিনের সম্মেলনের আয়োজন করেছে
प्रविष्टि तिथि:
03 JUL 2026 7:59PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩ জুলাই ২০২৬
• ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) মিডিয়া ও কমিউনিকেশন অফিসারদের জন্য দ্বিতীয় একদিনের সম্মেলনের আয়োজন করেছিল। এতে অংশগ্রহণকারী ১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মিডিয়া নোডাল অফিসার (এমএনও), সোশ্যাল মিডিয়া নোডাল অফিসার (এসএমএনও), জেলা মিডিয়া নোডাল অফিসার/জেলা জনসংযোগ আধিকারিক (ডিপিআরও) এবং সংশ্লিষ্ট রাজ্যের জনসংযোগ বিভাগের (ডিপিআর) উচ্চপদস্থ আধিকারিকরা একত্রিত হয়েছিলেন।
• প্রধান নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার ড. বিবেক জোশী সম্মেলনে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ভাষণ দেন। ২৬০ জনেরও বেশি মিডিয়া ও কমিউনিকেশন অফিসার এই সম্মেলনে অংশ নেন।
• প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শ্রী জ্ঞানেশ কুমার জোর দিয়ে বলেন যে, কমিশনের প্রতিটি পদক্ষেপ ভারতের সংবিধান, নির্বাচনী আইন এবং সময়ে সময়ে স্বচ্ছভাবে জারি করা লিখিত নির্দেশনার ওপর ভিত্তি করে নেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভুল বা বিভ্রান্তিকর প্রচারের বিষয়ে আধিকারিকদের সতর্ক করে সিইসি জ্ঞানেশ কুমার বলেন, অপপ্রচার রোধে আধিকারিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।তিনি বলেন সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যক ভোটারের অংশগ্রহণ প্রমাণ করে যে দেশের নির্বাচনী ব্যবস্থার প্রতি ভারতীয় ভোটারদের গভীর আস্থা রয়েছে।
• অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ভাষণে নির্বাচন কমিশনার ড. বিবেক জোশী বলেন, বর্তমান ডিজিটাল বিশ্বে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা নষ্ট করার উদ্দেশ্যে স্বার্থান্বেষী মহল কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিপফেক ,বিভ্রান্তিকর কৃত্রিম বিষয়বস্তু এবং ক্ষতিকর বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়িয়ে দিচ্ছে।
• ড. জোশী মিডিয়া ও কমিউনিকেশন অফিসারদের কমিশনের নিয়ম, নির্দেশনা ও নির্দেশিকা মেনে এ ধরনের অপচেষ্টা মোকাবিলা করার আহ্বান জানান। তিনি 'ইলেকটোরাল লিটারেসি ক্লাব' (ইএসসি)-এর মাধ্যমে তরুণ ভোটারদের যুক্ত করার ওপরও জোর দেন।
• সম্মেলনে ভোটার তালিকা প্রস্তুত থেকে শুরু করে ভোটগ্রহণ পর্যন্ত - যোগাযোগ কৌশল, ইসিআইএনইটি, গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিধান এবং মিডিয়া সংক্রান্ত আইনের ওপর বিস্তারিত আলোচনা হয়। এছাড়া প্রেস নোট বা সংবাদ বিজ্ঞপ্তি তৈরি ও তা মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় প্রচার, ভুল তথ্য ও বিভ্রান্তিকর প্রচার মোকাবিলা, ইএলসি-র মাধ্যমে তরুণ ভোটারদের যুক্ত করা এবং কমিশনের বিভিন্ন উদ্যোগ জনগণের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে ব্যবহারিক পর্বেরও আয়োজন করা হয়েছিল।
• কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীদের ভোটার তালিকা প্রস্তুতকরা, ভোটগ্রহণ প্রক্রিয়া এবং ভোট গণনা প্রক্রিয়ার ওপর হাতে-কলমে প্রদর্শনী দেখানো হয় এবং এরপর প্রদর্শনী ও মিডিয়া কর্নার ঘুরে দেখানো হয়।
• এই একদিনের সম্মেলনটিতে সম্প্রতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এমন সব রাজ্যের আধিকারিকদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ করে দেওয়া অংশগ্রহণকারী ও কমিশনের প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সম্মেলনটি সমাপ্ত হয়।
SC/PM/AS
(रिलीज़ आईडी: 2281024)
आगंतुक पटल : 17