প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

১১ বছরের ডিজিটাল ভারত পরিচালন ব্যবস্থার রূপান্তর, নাগরিকদের ক্ষমতায়ন এবং বিকশিত ভারতের ভিত্তিকে শক্তিশালী করেছে বললেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 01 JUL 2026 12:04PM by PIB Agartala

নতুন দিল্লি, ১লা জুলাই , ২০২৬


ডিজিটাল ভারত উদ্যোগের ১১ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একে পরিচালন ব্যবস্থার রূপান্তরমুখী প্রভাব, জন পরিষেবা এবং জনজীবনে স্বাচ্ছন্দ্য বিধানে নির্ণায়ক ভূমিকা নিয়েছে বলে জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ১০০ কোটিরও বেশি মানুষ প্রযুক্তিকে গ্রহণের মাধ্যমে তাদের জীবনে রূপান্তর এসেছে এবং স্বনির্ভর ভারত গড়ে তোলার পথে ডিজিটাল ইন্ডিয়া একটি শক্তিশালী ভিত্তি গড়ে তুলেছে।

এক্স সমাজমাধ্যমে তিনি লিখেছেন :
আজ আমরা ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের সূচনার ১১ বছর পূর্তিকে উদযাপন করছি, যা পরিচালন ব্যবস্থাকে নতুনভাবে নির্ণায়িত করেছে। একে আরও দক্ষ জনকেন্দ্রিক করে তোলার পাশাপাশি দেশের সর্বাত্মক বিকাশের প্রসারে ফলদায়ক হয়েছে। জীবনের প্রতিটি ক্ষেত্রকে তা স্পর্শ করেছে। নিরবচ্ছিন্ন ডিজিটাল পেমেন্ট এবং সরাসরি সুবিধা হস্তান্তর থেকে শুরু করে ডিজিটাল জন পরিকাঠামোর প্রসারের মাধ্যমে প্রযুক্তিকে জনজীবনে স্বাচ্ছন্দ্য বিধানের কাজে লাগানো হয়েছে।

ডিজিটাল ইন্ডিয়া ভারতের প্রতিটি প্রান্তে উদ্ভাবনী তরঙ্গ বয়ে নিয়ে গেছে, বিশেষত গ্রাম টু টিয়ার এবং থ্রি টিয়ার শহরগুলিতে। দেশের প্রতিটি প্রান্ত থেকে তরুণ উদ্যোগপতি, স্টার্টআপ ও উদ্ভাবকরা চ্যালেঞ্জের মুখোমুখী আমাদের বিশ্বের সমাধান সূত্র গড়ে দিচ্ছে। এই উদ্যোগ শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, কৃষি, বাণিজ্য এবং জন পরিষেবা ক্ষেত্রকে শক্তিশালী করেছে। পরিচালন ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং সুগম করে তুলেছে।

ডিজিটাল ওয়ার্ল্ডে আমাদের পদক্ষেপ নিশ্চিত করেছে যাতে কৃত্রিম মেধা, সেমি কনডাক্টর্স, কোয়ান্টাম কম্পিউটিং প্রভৃতি উদ্ভূত প্রযুক্তি ক্ষেত্রে ভারত দ্রুত প্রসার লাভ করে। এতে বিকাশ এবং সম্ভাবনার নতুন পথ খুলে দেবে, এই লক্ষ্য এমন এক ভবিষ্যৎ গড়ে তোলার যেখানে প্রযুক্তি মানবতার স্বার্থ পূরণ করবে, প্রতিটি নাগরিকের ক্ষমতায়ণ ঘটাবে এবং স্থিতিস্থাপক উন্নয়নের পথ গড়ে দেবে।

১০০ কোটিরও বেশি মানুষ যখন প্রযুক্তিকে গ্রহণ করে তখন তার প্রভাব রূপান্তরমুখী!
#11YearsOfDigitalIndia


https://x.com/narendramodi/status/2072160769328951342?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2072160769328951342%7Ctwgr%5E20ccebd9f3969b95bd52c80ab8e633afb5578515%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2279691reg%3D48lang%3D1


https://x.com/narendramodi/status/2072161019548565929?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2072161019548565929%7Ctwgr%5E20ccebd9f3969b95bd52c80ab8e633afb5578515%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2279691reg%3D48lang%3D1

https://x.com/narendramodi/status/2072161269965037858?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2072161269965037858%7Ctwgr%5E20ccebd9f3969b95bd52c80ab8e633afb5578515%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2279691reg%3D48lang%3D1

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2279952) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam