কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
azadi ka amrit mahotsav

আগামীকাল জয়পুরে ই-গভর্ন্যান্স বিষয়ক ২৯তম জাতীয় সম্মেলনের সূচনা

प्रविष्टि तिथि: 30 JUN 2026 3:55PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ জুন, ২০২৬ 

 

প্রশাসনিক সংস্কার ও জন-অভিযোগ বিভাগ এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক, রাজস্থান সরকারের সহযোগিতায়, ২০২৬ সালের ১ ও ২ জুলাই রাজস্থানের জয়পুরে ‘ই-গভর্ন্যান্স বিষয়ক ২৯তম জাতীয় সম্মেলন ২০২৬’-এর আয়োজন করেছে। এবারের সম্মেলনের মূল বিষয়বস্তু হল ‘বিকশিত ভারত ২০৪৭: কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত, ডেটা-ভিত্তিক ও নিরাপদ ডিজিটাল শাসন ব্যবস্থা’।


দুই দিনের এই সম্মেলনের উদ্বোধন করবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী শ্রী ভজন লাল শর্মা। অনুষ্ঠানে রাজস্থান সরকারের তথ্য প্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রী কর্নেল রাজ্যবর্ধন সিং রাঠোরও উপস্থিত থাকবেন।

সম্মেলনে ১৭টি দৃষ্টান্তমূলক উদ্যোগকে ‘ই-গভর্ন্যান্স বিষয়ক জাতীয় পুরস্কার ২০২৬’ প্রদান করা হবে। সাতটি বিভাগে প্রদত্ত এই পুরস্কারগুলির মধ্যে রয়েছে ১০টি স্বর্ণপদক, ৬টি রৌপ্যপদক এবং ১টি জুরি পুরস্কার; কেন্দ্রীয় মন্ত্রক/বিভাগ, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল সরকার, জেলা প্রশাসন, গ্রাম পঞ্চায়েত এবং শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলিকে এই পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারগুলি প্রদান করবেন ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক এবং ভূ-বিজ্ঞান মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত); প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী; এবং কর্মী, জন-অভিযোগ ও পেনশন মন্ত্রক, পারমাণবিক শক্তি বিভাগ ও মহাকাশ বিভাগের প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং।
এই সম্মেলনের লক্ষ্য হল, সরকারি আধিকারিক, শিল্পক্ষেত্রের বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদদের একত্রিত করে ভারতে নিরাপদ ও সুস্থায়ী ই-পরিষেবা প্রদানের ক্ষেত্রে উদ্ভাবনী ও পরিবর্তনমুখী পদ্ধতি নিয়ে আলোচনা করা এবং এর মাধ্যমে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে অবদান রাখা।


সম্মেলনে বিভিন্ন ক্ষেত্রের ৬০ জনেরও বেশি বক্তা তাঁদের অভিজ্ঞতা বিনিময় করবেন এবং বিভিন্ন বিষয়ের ওপর সর্বোত্তম কর্মপদ্ধতি তুলে ধরবেন, যেমন:

পূর্ণাঙ্গ অধিবেশন:

সবার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক শাসনব্যবস্থা

ডিজিটাল বৈষম্য দূরীকরণ – গুরুত্বপূর্ণ জনসেবায় 'ভয়েস-ফার্স্ট' (কণ্ঠস্বর-কেন্দ্রিক) সমাধান
ডিপ টেক এবং কোয়ান্টাম প্রযুক্তিনির্ভর ডিজিটাল রূপান্তর

স্মার্ট পুলিশিং ও জন নিরাপত্তায় কৃত্রিম বুদ্ধিমত্তা 

নাগরিক-কেন্দ্রিক শাসনব্যবস্থা: অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা
স্কুল শিক্ষার সুযোগ ও গুণমান বাড়াতে ডিজিটাল উদ্যোগ

  
 

এই সম্মেলনে ৮০টিরও বেশি কেন্দ্রীয় মন্ত্রক/বিভাগ, ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। ই-গভর্ন্যান্সের ক্ষেত্রে ভারতের সাফল্য তুলে ধরতে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।

সম্মেলনে ভাষণ দেবেন প্রশাসনিক সংস্কার ও জন-অভিযোগ বিভাগের সচিব শ্রীমতি নিবেদিতা শুক্লা ভার্মা; বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সচিব শ্রী এস. কৃষ্ণান এবং রাজস্থান সরকারের মুখ্য সচিব শ্রী ভি. শ্রীনিবাস। ই-গভর্ন্যান্স ২০২৬ বিষয়ক 'জয়পুর ঘোষণা' সম্পর্কে বক্তব্য রাখবেন প্রশাসনিক সংস্কার ও জন-অভিযোগ বিভাগের অতিরিক্ত সচিব শ্রীমতি সরিতা চৌহান।

 

 

SC/MP/SB


(रिलीज़ आईडी: 2279443) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Tamil , Urdu , हिन्दी