প্রতিরক্ষা মন্ত্রক
সমুদ্রে প্রতিকূল আবহাওয়ার মধ্যে আটকে পড়া ৬ মৎস্যজীবীকে উদ্ধার করলো ভারতীয় উপকূলরক্ষী বাহিনী
प्रविष्टि तिथि:
30 JUN 2026 2:02PM by PIB Agartala
নতুন দিল্লি, ৩০ জুন ২০২৬
সমুদ্রে প্রতিকূল আবহাওয়ার মধ্যে আটকে পড়া মাছ ধরার জলযান আইএফবি মঞ্জু মাতা থেকে ৬ মৎস্যজীবীকে উদ্ধার করলেন ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা। ২৯ জুন ২০২৬ তারিখে বিকেল চারটে নাগাদ সুরথকাল উপকূলের ৩৩ নটিক্যাল মাইল দূরে থাকা এই জলযান থেকে বিপদে পড়ার বার্তা আসে উপকূলরক্ষী বাহিনীর কাছে। তাৎক্ষণিক ভিত্তিতে আইসিজিএস সাচেত নামের উদ্ধারকারী জলযানের মাধ্যমে অভিযান চালিয়ে আরোহী ৬ মৎস্যজীবী সকলকেই সন্ধে ৬টা নাগাদ নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়।
উত্তাল সমুদ্রের মধ্যে এই অভিযানে উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা প্রযুক্তিগত সহায়তাও নেন। এই জলযানটি পরে এগিয়ে যায় ম্যাঙ্গালোরের দিকে। সেখানেই উদ্ধার হওয়া মৎস্যজীবীদের নামানো হবে বলে খবর।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2279414)
आगंतुक पटल : 3