স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
মাতৃ এবং শিশু স্বাস্থ্য সুরক্ষায় সুমন রোডম্যাপ ২০৩০ চালু
प्रविष्टि तिथि:
29 JUN 2026 6:43PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ জুন ২০২৬
দেশ জুড়ে মাতৃ এবং শিশু স্বাস্থ্য সুরক্ষায় সুমন রোডম্যাপ ২০৩০ আজ চালু করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শ্রী জগৎ প্রকাশ নাড্ডা। ২০৩০ সালের মধ্যে স্থিতিস্থাপক উন্নয়ন লক্ষ্য সম্পাদনের লক্ষ্যে ভারতের অগ্রগতিকে ত্বরাণ্বিত করতে এটি একটি সর্বাত্মক এবং দূরদর্শী কৌশলগত পরিকাঠামো।
সেন্ট্রাল কাউন্সিল অফ হেল্থ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে ষোড়শ সম্মেলন উপলক্ষে এই রোড ম্যাপের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী শ্রীমতী অনুপ্রিয়া প্যাটেল এবং প্রতাপরাও যাদব। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে স্বাস্থ্য মন্ত্রীরা এবং পদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্থিতিস্থাপক নীতি মধ্যস্থতা এবং শক্তিশালী স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার মাধ্যমে বিগত এক দশক ধরে ভারত মাতৃ এবং শিশু স্বাস্থ্য সুরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তবে এই অগ্রগতি সত্বেও কয়েকটি ভৌগোলিক এলাকায় মাতৃ এবং শিশু স্বাস্থ্য এখনও একটা বড় চ্যালেঞ্জের কারণ। আরও লক্ষ্যনির্ভর এবং ব্যাতিক্রমী পদক্ষেপ হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সুমন রোডম্যাপ ২০৩০ তৈরি করেছে। জাতীয় অগ্রাধিকার এবং আঞ্চলিক বাস্তবতার সঙ্গে সমতা বিধান করে দেশ জুড়ে উন্নত পরিষেবা ব্যবস্থা গড়ে তোলাই এর লক্ষ্য।
ভারত সরকারের জাতীয় স্বাস্থ্য মিশন আরএমএলসিএইচ+এন পরিকাঠামোর মাধ্যমে সর্বাত্মক জীবনশৈলির এই রোডম্যাপে প্রাক গর্ভাবস্থা থেকে গর্ভাবস্থা, শিশু জন্ম এবং জন্মানোর পরবর্তীকালে স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং পুষ্টি সংক্রান্ত সামগ্রিক বিষয় এই পরিকাঠামোর অন্তর্ভুক্ত। অত্যন্ত ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় সামগ্রিক যত্ন এবং শিশু জন্মের পরবর্তীকালীন স্বাস্থ্য সম্পর্কিত নানা বিষয় এর অন্তর্ভুক্ত।
জনজাতি প্রবণ এলাকায় দূরের কোনও স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে পৌঁছতে পরিবহণ ব্যবস্থা, উন্নতমানের ধাত্রী পরিষেবা সহ সুমন পঞ্চায়েতে সম্প্রদায় ভিত্তিক অংশগ্রহণ এর মাধ্যমে সুনিশ্চিত করা হবে। তার পাশাপাশি মা এবং নবজাতকের স্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের বর্ধিত প্রভাবের দিকেও বিশেষ যত্ন নেওয়া হোক।
দেশের ১৩টি মূল আলোচিত রাজ্য যেমন- আসাম, বিহার, ছত্তিশগড়, হরিয়ানা, কর্ণাটক, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গে ১৩০টি জেলা জুড়ে এই রোডম্যাপের মাধ্যমে বিশেষ ব্যবস্থা চালু করা হচ্ছে।
আলোচিত রাজ্যগুলির ক্ষেত্রে গর্ভবতী মহিলাদের জন্য সুমন প্যাকেজের সর্বাত্মক সুবিধা পাওয়ার ক্ষেত্রে অগ্রিম নিবন্ধীকরণ জরুরি, যাতে গর্ভাবস্থাকালীন স্বাস্থ্যের পূর্ণাঙ্গ নজরদারি সম্ভব হয় গর্ভবর্তী মহিলাদের ক্ষেত্রে গর্ভাবস্থার অষ্টম এবং নবম মাসে আশাকর্মীরা দ্বিসাপ্তাহিক স্বাস্থ্য পরীক্ষা করে যান। কোনওরকম ঝুঁকির লক্ষ্যণ দেখা দিলে তা চিহ্নিত করা, পুষ্টি সংক্রান্ত পরামর্শদান এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে সন্তান জন্মদান সুনিশ্চিত করাও এর লক্ষ্য। প্রতি ১ লক্ষ প্রতি মাতৃ মৃত্যুর হার ২০৩০ সালের মধ্যে ৭০-এর নিচে নামিয়ে আনা, সেই সঙ্গে নবজাতক মৃত্যুহার এবং শিশু মৃত্যু হারকে আরও কমানো সর্বোপরি সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে মাতৃ এবং শিশু মৃত্যুহারকে শূন্যে নামিয়ে আনায় এর লক্ষ্য।
সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য এই রোডম্যাপে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একগুচ্ছ ব্যাপক কর্মপন্থা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে গর্ভধারণের পরিকল্পনা করছেন এমন মহিলাদের জন্য ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশনের মাধ্যমে প্রাক-গর্ভাবস্থাকালীন যত্নকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, মাতৃ রক্তাল্পতা ও অপুষ্টি মোকাবেলা, পুষ্টি সংক্রান্ত কর্মপন্থার প্রসার ঘটানো, পরিচর্যার পুরো সময় জুড়ে উচ্চ-ঝুঁকিপূর্ণ গর্ভধারণের নজরদারি ও ব্যবস্থাপনাকে শক্তিশালী করা, এবং সুমন পঞ্চায়েত ও মাদার্স পিকনিক উদ্যোগের মাধ্যমে সম্প্রদায়ের মালিকানাকে উৎসাহিত করা। এই কৌশলপত্রে মাতৃমৃত্যু নজরদারি ও প্রতিক্রিয়া এবং মাতৃমৃত্যুর কাছাকাছি পরিস্থিতি পর্যালোচনা জোরদার করা, প্রসূতিজনিত রক্তক্ষরণ ব্যবস্থাপনার জন্য নন-নিউম্যাটিক অ্যান্টি-শক গার্মেন্টস এর ব্যাপক ব্যবহার, এআই-সক্ষম লেবার রুম, জননী পোর্টালের মাধ্যমে উন্নত ডিজিটাল পর্যবেক্ষণ, গর্ভবতী মহিলা ও নবজাতকদের জন্য জলবায়ু-সংবেদনশীল পরিকল্পনা, সিজারিয়ান সেকশন পদ্ধতির সর্বোত্তম ব্যবহার এবং জন্ম থেকে ৩৬ মাস বয়সী শিশুদের জন্য নির্বিঘ্ন গৃহ-ভিত্তিক সেবা প্রদানের লক্ষ্যে সমগ্র শিশু বাল স্বাস্থ্য কার্যক্রমের একীকরণের উপরও জোর দেওয়া হয়েছে।
উন্নত ও সুরক্ষিত মাতৃত্ব এবং নবজাতকের স্বাস্থ্য রক্ষায় সুমন রোডম্যাপ ২০৩০ ভারতে এক উল্লেখযোগ্য মাইলফলক। বৈজ্ঞানিক ব্যবস্থার মাধ্যমে লক্ষ্য নির্ভর মধ্যস্থতা জন অংশগ্রহণের মধ্যে দিয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে সুরক্ষিত করে তোলাই এর লক্ষ্য। এই রোডম্যাপের মাধ্যমে আরও স্থিতিস্থাপক, সমতাপূর্ণ এবং দায়িত্বশীল মাতৃ এবং শিশু স্বাস্থ্য পরিমণ্ডল সুনিশ্চিত করার লক্ষ্য। কোনও মা এবং নবজাতক যাতে অযত্নে না থাকে তা সুনিশ্চিত করাও এর উদ্দেশ্য।
SC/AB/NS….
(रिलीज़ आईडी: 2279337)
आगंतुक पटल : 6