বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

ব্রিকস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ব্রিকস সিসিআই) দেখা করলো ড. জিতেন্দ্র সিং-এর সঙ্গে

प्रविष्टि तिथि: 29 JUN 2026 4:18PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ জুন, ২০২৬

 

ব্রিকস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ব্রিকস সিসিআই)-এর একটি প্রতিনিধিদল আজ দেখা করলো কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি, ভূবিজ্ঞান মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী; প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মীবর্গ, জন অভিযোগ ও অবসরভাতা; পারমাণু শক্তি এবং মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং-এর সঙ্গে। তাদের মধ্যে আলোচনা হল ব্রিকস এবং ব্রিকস প্লাস ইকোসিস্টেম জুড়ে শিল্পের নেতৃত্বে আন্তর্জাতিক বোঝাপড়া, উদ্ভাবন, স্টার্টআপ, আধুনিক প্রযুক্তি, গবেষণা সহযোগিতা এবং উদ্যোগপতিত্বের মাধ্যমে জোরদার করা নিয়ে। 

ব্রিকস সিসিআই-এর চেয়ারম্যান শ্রী সমীপ শাস্ত্রী এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এছাড়াও ছিলেন ভাইস চেয়ারম্যান শ্রী অতুল বনসল; ভাইস চেয়ারপার্সন শ্রীমতী শাবানা নাসিম; এবং চেম্বারের অন্যান্য পদাধিকারীরা। ওই প্রতিনিধিদল মন্ত্রীকে গত এক দশকের চেম্বারের কার্যকলাপ নিয়ে অবহিত করেন। 

ড. জিতেন্দ্র সিং বলেছেন, গ্লোবাল ইনোভেশন হাব হিসেবে ভারতের ক্রমবর্ধমান অবস্থান এবং অত্যাধুনিক প্রযুক্তিত্বে তার নেতৃত্ব শিল্প সংস্থাগুলিকে ভালো সুযোগ দিচ্ছে, আরও শক্তিশালী, আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তুলতে যা দেশের বৃদ্ধির পাশাপাশি বিশ্বের উন্নয়নেও অবদান রাখার। তিনি বলেন, ব্রিকস স্পেস-এ কর্মরত প্রতিষ্ঠানগুলি জ্ঞান, উদ্ভাবন এবং অর্থবহ অংশীদারিত্বের মাধ্যমে একটা নির্দিষ্ট মূল্যবোধ তৈরি করার দিকে মন দিক, চিরাচরিত নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে নিজেদের আটকে না রেখে।

ভারতের সম্প্রসারণশীল উদ্ভাবনী পরিমণ্ডলের উল্লেখ করে ড. জিতেন্দ্র সিং বলেন, এই দেশ মহাকাশ, জৈব প্রযুক্তি, কৃত্রিম মেধা, পরমাণু শক্তি এবং ডিপ টেকনোলজির মতো ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটিয়েছে, ফলে আন্তর্জাতিক অংশীদারিত্বের নতুন নতুন রাস্তা খুলছে। গত দশকে যে সংস্কার হয়েছে, তা এই ক্ষেত্রগুলিকে রূপান্তর করেছে অর্থনৈতিক বৃদ্ধি এবং উদ্যোগপতিত্বের ইঞ্জিনে। সরকার, শিল্প, শিক্ষাজগত এবং উদ্ভাবকদের নিয়ে অংশীদারিত্ব গড়ার জন্য উল্লেখযোগ্য সুযোগ তৈরি করেছে।

মন্ত্রী বলেন, ব্রিকস সিসিআই-এর মতো শিল্প প্ল্যাটফর্ম ভারতীয় স্টার্টআপ এবং ব্রিকস ও ব্রিকস প্লাস জুড়ে উদ্ভাবন পরিমণ্ডলের মধ্যে সহযোগিতা গড়ে তুলতে পারে। 

ডঃ জিতেন্দ্র সিং চেম্বারকে ক্ষেত্র নির্দিষ্ট বৈঠক, উদ্ভাবন ফোরাম এবং বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে প্রসারিত ব্রিকস পরিমণ্ডলের সঙ্গে যোগাযোগ নিবিড় করতে উৎসাহ দেন। মন্ত্রী চেম্বারকে সহযোগিতার জন্য নির্দিষ্ট এলাকা চিহ্নিত করতে বলেন। তিনি বলেন, স্টার্টআপ, বায়ো টেকনোলজি, স্পেস টেকনোলজি, ইনোভেশন ইকোসিস্টেম এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মতো ডোমেনগুলি পারস্পরিক সুবিধাজনক সহযোগিতার প্রভূত সম্ভাবনা এনে দিয়েছে। 

ব্রিকস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি উদ্যোগপতিত্ব উদ্ভাবনের প্রসারে, ব্যবসার সুবিধার্থে, মহিলাদের নেতৃত্বে উদ্যোগে, গবেষণা সহযোগিতায় এবং ব্রিকস ও ব্রিকস প্লাস পরিমণ্ডলের মধ্যে বিজনেস নেটওয়ার্কিং-এর জন্য তাদের চলতি কাজের অভিজ্ঞতা ভাগ করে নেন। এক দশক আগে স্থাপিত এই চেম্বার সদস্য এবং অংশীদার দেশগুলির সংস্থা, প্রতিষ্ঠান এবং বিভিন্ন পক্ষকে যুক্ত করে আন্তর্জাতিক বিজনেস ফোরাম, বিভিন্ন ক্ষেত্রে আলোচনা ও সহযোগিতামূলক প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের প্রসার ঘটিয়েছে। 

 

SC/AP/SKD


(रिलीज़ आईडी: 2279104) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Tamil