প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

प्रविष्टि तिथि: 26 JUN 2026 12:50PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৬ জুন ২০২৬

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহান সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়েছেন।

 

এক্স-এ প্রধানমন্ত্রী লিখেছেন :

 

মহান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য।

 

সাহিত্য জগতের এক দিকপাল; তাঁর লেখার মধ্য দিয়ে প্রজন্মের পর প্রজন্মর ধরে ভারতীয়দের মনে দেশাত্মবোধ ও সাংস্কৃতিক গৌরবকে জাগ্রত করেছেন। তাঁর সমৃদ্ধ সাহিত্যকর্ম আজও মনকে আলোকিত করে এবং রাষ্ট্র গঠনে যৌথ সংকল্পকে শক্তি যোগায়। 

 

এ' সময় বন্দে মাতরম-এর ১৫০তম বার্ষিকী উদযাপন করছি আমরা। এই বন্দে মাতরম-এর মধ্য দিয়ে তিনি আমাদের দেশকে এবং স্বাধীনতা সংগ্রামকে চিরন্তন অনুপ্রেরণা জুগিয়েছেন।  

 

 

SC/AB/AS


(रिलीज़ आईडी: 2278272) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam