গ্রাম উন্নয়ন মন্ত্রক
পিএমজিএসওয়াই-৪ এর অধীনে ত্রিপুরার জন্য ২১১.৭১ কোটি টাকার সড়ক নির্মাণের কাজ অনুমোদন করেছে গ্রামোন্নয়ন মন্ত্রক
রাজ্যের ৯৬টি বসতি প্রথমবারের মতো সারাবছর ব্যবহারযোগ্য সড়ক যোগাযোগ পাবে
प्रविष्टि तिथि:
24 JUN 2026 4:33PM by PIB Agartala
নয়াদিল্লি, ২৪ জুন: গ্রামোন্নয়ন মন্ত্রক ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (পিএমজিএসওয়াই)-৪, ব্যাচ-১ এর অধীনে ত্রিপুরায় আনুমানিক ২১১.৭১ কোটি টাকা ব্যয়ে ১৬৩.৮৭২ কিলোমিটার দৈর্ঘ্যের ৯৬টি সড়ক নির্মাণের অনুমোদন দিয়েছে।
অনুমোদিত প্রকল্পগুলোর মাধ্যমে রাজ্যের ৯৬টি জনপদে প্রথমবারের মতো সারাবছর ব্যবহারযোগ্য সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। এই উন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে স্কুল, স্বাস্থ্যকেন্দ্র এবং গ্রামীণ বাজারের মতো অত্যাবশ্যকীয় পরিষেবাগুলোতে সহজে পৌঁছানো যাবে, যা এই এলাকাগুলোতে বসবাসকারী মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।
সারাবছর ব্যবহারযোগ্য সড়ক যোগাযোগের ব্যবস্থা গ্রামীণ এলাকার জীবনযাত্রার মান উন্নত করবে এবং রাজ্যের গ্রামীণ পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পগুলো সরকারের ‘বিকশিত ভারত’ স্বপ্ন বাস্তবায়নেও অবদান রাখবে।
এই অনুমোদন ছাড়াও, গ্রামোন্নয়ন মন্ত্রক আজ পর্যন্ত পিএমজিএসওয়াই প্রকল্পের অধীনে ত্রিপুরায় ৬,২৮৪ কিলোমিটার দৈর্ঘ্যের ১,৫৯৪টি সড়ক নির্মাণ কাজ এবং ৬৬টি সেতুর অনুমোদন দিয়েছে, যার জন্য মোট ৪,৪৭৯ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা গ্রামীণ সংযোগের ব্যবধান পূরণে এবং সমগ্র গ্রামীণ ভারতে অন্তর্ভুক্তিমূলক ও সুস্হায়ী উন্নয়ন প্রসারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।


*****
PS/PKS/KMD
(रिलीज़ आईडी: 2277466)
आगंतुक पटल : 15