নীতিআয়োগ
azadi ka amrit mahotsav

পরিবেশ সংরক্ষণের সহায়ক কর্মকাণ্ডে নিয়োজিত যুবা নেতৃত্বাধীন ছয়টি স্টার্টআপ জিতে নিল ইয়ুথ কো : ল্যাব ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬ পুরস্কার

प्रविष्टि तिथि: 24 JUN 2026 11:21AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ জুন, ২০২৬ 

 

দেশের ছয়টি স্টার্টআপ অষ্টম ইয়ুথ কো : ল্যাব ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ পুরস্কার জিতে নিয়েছে। পরিবেশ সহায়ক কর্মকাণ্ড এবং বৃত্তীয় অর্থনীতির প্রসারে উদ্ভাবনমূলক উদ্যোগের মাধ্যমে ধারাবাহিক উন্নয়নী লক্ষ্যসমূহ অর্জনে দেশের যাত্রায় অবদানের স্বীকৃতিতে এই পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতামূলক এই কর্মসূচি চালু হয়েছে ইউএনডিপি ইন্ডিয়া, অটল ইনোভেশন মিশন এবং টি-হাব ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায়।
এ বছর ২৮টি রাজ্য থেকে ৩৫০টি স্টার্টআপ এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রাথমিক পর্যায়ে এর মধ্য থেকে ৫০টি সংস্থাকে বেছে নিয়ে জাতীয় স্তরে তিন মাসের কর্মসূচিতে সামিল করা হয়। এ বছর এই স্টার্টআপ-গুলি মূলক পরিবেশ-বান্ধব বস্ত্র উৎপাদন, বৃত্তীয় অর্থনীতি এবং পরিবেশ-বান্ধব খাদ্য ব্যবস্থাপনা ও জল সংরক্ষণের উপর কাজ করেছে। প্রাথমিক পর্যায়ে বেছে নেওয়া ৫০টি সংস্থা থেকে প্রথম ২০টি সংস্থাকে নিয়ে হায়দরাবাদে ১৫ – ১৯ জুন বিশেষ শিবিরের আয়োজন করা হয়। পাঁচ দিনের এই শিবিরের পর, ১৮ জুন ৬টি স্টার্টআপ’কে চূড়ান্তভাবে বেছে নেওয়া হয়। বিজয়ী ঘোষণা করা হয় ৩টিকে। তাঁদের দেওয়া হয়েছে ৩ লক্ষ ৫০ হাজার টাকা করে। রানার্স আপ ৩টি সংস্থা পেয়েছে ২ লক্ষ ২০ হাজার টাকা করে। 
বিজয়ী ৩টি সংস্থা হ’ল – নবপ্রাজ্ঞ ল্যাবস (এলএলপি), আনবাবল এবং একরেনোয়া সলিউশনস প্রাইভেট লিমিটেড। রানার্সআপ ৩টি সংস্থা হ’ল – ইকো কুশন, বসুদেব ইনভেশনস এবং উইমেনেস্টিককো। 

 

SC/AC/SB


(रिलीज़ आईडी: 2277441) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali-TR , Gujarati