সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
লজিস্টিকস, যাতায়াত ও পরিবহণ অর্থনীতি গবেষণা কেন্দ্র গড়ে তুলতে এনসিএইআর-এর সঙ্গে সমঝোতা স্বাক্ষর করল এনএইচএআই
प्रविष्टि तिथि:
23 JUN 2026 3:16PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ জুন, ২০২৬
সড়ক পরিবহণ ক্ষেত্রে তথ্যভিত্তিক নীতি প্রণয়ন এবং গবেষণার জন্য জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই), জাতীয় ফলিত অর্থনৈতিক গবেষণা পর্ষদ (ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লায়েড ইকোনমিক রিসার্চ-এনসিএইআর)-এরসঙ্গে সমঝোতাপত্রে স্বাক্ষর করলো। এর আওতায় এনসিএইআর-এ গড়ে তোলা হবে এনএইচএআই সেন্টার ফর ইকোনমিক্স অফ ট্রান্সপোর্টেশান, মোবিলিটি অ্যাণ্ড লজিস্টিকস। ভারতে এটি হবে এই ধরনের প্রথম স্থায়ী গবেষণা কেন্দ্র।
এনএইচএআই সদর দফতরে এর সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই প্রতিষ্ঠানের শীর্ষ পদাধিকারীরা।
এনএইচএআই-এর চেয়ারম্যান শ্রী সন্তোষকুমার যাদব বলেন, নতুন প্রতিষ্ঠানটি সড়ক পরিকল্পনা প্রণয়নের কাজে আরও দক্ষতা নিয়ে আসবে। পাশাপাশি বিনিয়োগের উৎস নিশ্চিত করার কাজও সহজ হবে। মাসুল আদায় ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা, প্রযুক্তির প্রয়োগের দিকগুলিতেও কাজ এগোবে সমন্বিত পন্থায়।
এই প্রতিষ্ঠানে পরামর্শদাতা কমিটিতে থাকবেন শীর্ষ অর্থনীতিবিদ এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা।
SC / AC /AG
(रिलीज़ आईडी: 2277105)
आगंतुक पटल : 7