PIB Backgrounder
azadi ka amrit mahotsav

নকশালমুক্ত ভারত

সমন্বিত কৌশলে বামপন্থী উগ্রবাদের অবসান, শান্তি ও নিরাপত্তার নতুন অধ্যায়

प्रविष्टि तिथि: 19 JUN 2026 1:38PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ জুন, ২০২৬ 

 

প্রায় ছয় দশক ধরে বামপন্থী উগ্রবাদ দেশের অন্যতম বড় অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জ ছিল। ২০২৬-এর ৩১ মার্চ ভারত কার্যত নকশালমুক্ত হওয়ার ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করে।

২০১৪ সালের পর সরকার ‘বিশ্বাস, নির্মাণ ও জনকল্যাণ’- এই তিন স্তম্ভের ওপর ভিত্তি করে সমন্বিত কৌশল গ্রহণ করে। নিরাপত্তা জোরদার করা, উন্নয়নমূলক পরিকাঠামো গড়ে তোলা এবং জনকল্যাণমূলক পরিষেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে নকশাল প্রভাবিত অঞ্চলে স্থায়ী পরিবর্তন আনা হয়।

২০১৫ সালে গৃহীত জাতীয় নীতি ও কর্মপরিকল্পনার মাধ্যমে বিচ্ছিন্ন পদক্ষেপের পরিবর্তে সমন্বিত উদ্যোগ শুরু হয়। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মোতায়েন, বিশেষ প্রশিক্ষণ, উন্নত সমন্বয় এবং সামাজিক-অর্থনৈতিক উন্নয়নকে একসঙ্গে এগিয়ে নেওয়া হয়।

নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে ৫৯৭টি সুরক্ষিত পুলিশ স্টেশন নির্মাণ করা হয়েছে, যেখানে ২০১৪ সালের আগে এই সংখ্যা ছিল মাত্র ৬৬। নকশাল-হিংসা আক্রান্ত পুলিশ স্টেশনের সংখ্যা ৩৩৩ থেকে কমে ১৬-এ নেমে এসেছে। গত সাত বছরে ৪০৮টি নতুন সিএপিএফ শিবির, ৬৮টি নাইট-ল্যান্ডিং হেলিপ্যাড, ৪০০টি বুলেটপ্রুফ ও বিস্ফোরণরোধী যান এবং নিরাপত্তা বাহিনীর জন্য পাঁচটি হাসপাতাল নির্মিত হয়েছে।

এই সমন্বিত উদ্যোগের ফলে নিরাপত্তা, উন্নয়ন ও জনআস্থা একে অপরকে শক্তিশালী করে নকশালবাদের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বিশ্বাস, নির্মাণ ও জনকল্যাণ : নকশালমুক্ত ভারতের ভিত্তি

বিশ্বাস - নিরাপত্তা ও আস্থা পুনর্গঠন

কোবরা, ডিআরজি, এসটিএফ, গ্রেহাউন্ডস, সিআরপিএফ এবং বিভিন্ন রাজ্যের বিশেষ বাহিনীকে সমন্বিত করে একটি শক্তিশালী নিরাপত্তা কাঠামো গড়ে তোলা হয়। যৌথ প্রশিক্ষণ ও উন্নত সমন্বয়ের মাধ্যমে অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধি পায়।

আধুনিক প্রযুক্তির ব্যবহারও নকশালবিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ড্রোন, ইউএভি, উপগ্রহ চিত্র, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক তথ্য বিশ্লেষণ এবং উন্নত নজরদারি ব্যবস্থার মাধ্যমে নিরাপত্তা অভিযান আরও কার্যকর হয়।

নকশাল অর্থায়ন রুখতে এনআইএ, ইডি এবং রাজ্য সংস্থাগুলি সমন্বিতভাবে কাজ করে। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এনআইএ ৪০ কোটির বেশি টাকার সম্পদ বাজেয়াপ্ত করে এবং ৯৮টি অভিযোগপত্র দাখিল করে।

অস্ত্র ত্যাগ করেছেন এমন নকশাল কর্মীদের পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা, ভাতা এবং কর্মসংস্থানের সুযোগ দেওয়া হয়। সরকারের বার্তা ছিল স্পষ্ট— অস্ত্র ছাড়লে পুনর্বাসনের পথ খোলা।

নির্মাণ -  উন্নয়নের নতুন ভিত্তি

নকশালবাদের অবসানের লক্ষ্য শুধু হিংসা দমন নয়, প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে উন্নয়নের সুবিধা পৌঁছে দেওয়া।

২০১৪ সালের পর নকশালপ্রভাবিত অঞ্চলে ১২,২৪৯ কিলোমিটারের বেশি রাস্তা নির্মাণ করা হয়েছে। মোট ১৭,৩১৯ কিলোমিটার রাস্তা নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে, যার ব্যয় ₹২০,৫৫৭ কোটি।

যোগাযোগ, প্রশাসনিক উপস্থিতি এবং ডিজিটাল সংযোগ বৃদ্ধির মাধ্যমে এই অঞ্চলগুলিকে মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত করা হয়েছে।

জনকল্যাণ - মর্যাদা ও অন্তর্ভুক্তির পথ
 
জনজাতি সম্প্রদায়ের শিক্ষা, স্বাস্থ্য, আবাসন ও জীবিকায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আত্মসমর্পণকারী নকশাল কর্মীদের দক্ষতা উন্নয়ন, স্বনিযুক্তি, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং অন্যান্য সহায়তার মাধ্যমে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনা হয়েছে।

যেসব গ্রাম নকশাল প্রভাবমুক্ত হয়ে গণতান্ত্রিক পঞ্চায়েত গঠন করেছে, তাদের উন্নয়ন অনুদান দেওয়া হয়েছে। আত্মসমর্পণকারী কর্মীদের সন্তানদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগও নিশ্চিত করা হয়েছে।

ছত্তীসগঢ়: পরিবর্তনের এক উদাহরণ

দীর্ঘদিন নকশালপ্রভাবিত বাস্তার অঞ্চলে নিরাপত্তা, উন্নয়ন ও স্থানীয় জনগণের অংশগ্রহণভিত্তিক কৌশল উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে।

২০১৭ সালে গঠিত বাস্তারিয়া ব্যাটালিয়নে ১,১৪৩ জন সদস্য নিয়োগ করা হয়, যার মধ্যে প্রায় ৪০০ জন ছিলেন স্থানীয় যুবক। এতে নিরাপত্তা বাহিনী ও জনজাতি সম্প্রদায়ের মধ্যে আস্থা বৃদ্ধি পায়।

এক দশকের সাফল্য

২০১৪ সালে দেশে ১২৬টি জেলা নকশালবাদের প্রভাবে ছিল। ২০২৬ সালে তা কমে মাত্র দুই জেলায় নেমে এসেছে। সবচেয়ে বেশি প্রভাবিত জেলার সংখ্যা ৩৫ থেকে শূন্যে পৌঁছেছে।

নকশাল-সংক্রান্ত ঘটনার সংখ্যা ২০১৪ সালের ৮৭০ থেকে কমে ২০২৫ সালে ২৩৪-এ নেমে এসেছে। একই সময়ে মৃত্যুর সংখ্যা ৩১০ থেকে কমে ১০০ হয়েছে।

শান্তি, অন্তর্ভুক্তি ও উন্নয়নের নতুন অধ্যায়

২০২৬-এর ৩১ মার্চ নকশালমুক্ত ভারত অর্জন দেশের স্বাধীনতা-পরবর্তী ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ নিরাপত্তা সাফল্য। দৃঢ় নেতৃত্ব, ধারাবাহিক নীতি বাস্তবায়ন এবং নিরাপত্তা, উন্নয়ন ও পুনর্বাসনের সমন্বিত কৌশল এই সাফল্যের ভিত্তি।

নকশালবাদের অবসান শুধু একটি সশস্ত্র আন্দোলনের সমাপ্তি নয়, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য শান্তি, অন্তর্ভুক্তি ও উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনাও।

তথ্যসূত্র

Click here for pdf file


****
SSS/AS/....


(रिलीज़ आईडी: 2275325) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Gujarati , Tamil