প্রধানমন্ত্রীর দপ্তর
প্রধানমন্ত্রী ভারত ইনোভেটস ২০২৬-এ অংশ নিলেন
प्रविष्टि तिथि:
14 JUN 2026 5:11PM by PIB Agartala
নতুন দিল্লি, ১৪ জুন, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ যৌথভাবে নিস-এ প্যালে দে এক্সপোজিসন্স-এ “ভারত ইনোভেটস ২০২৬”-এর উদ্বোধন করলেন। তিনদিনের এই অনুষ্ঠানে ভারতীয় ডিপটেক স্টার্টআপ, ইনোভেটর, গবেষক এবং বিনিয়োগকারীদের মিলিয়ে দিচ্ছে উদ্ভাবন তহবিল এবং পথ প্রদর্শকদের সঙ্গে। এতে দেখানো হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে ভারতের সামনের সারির ডিপ টেকনোলজি। যোগ দিচ্ছে ১২০টি অভিনব স্টার্টআপ এবং ২০টির বেশি উৎকর্ষ প্রতিষ্ঠান। আন্তর্জাতিক গুরুত্ব আছে এমন ১৩টি গুরুত্বপূর্ণ প্রযুক্তি ক্ষেত্রে। বিশ্বের ৩৫০-এর বেশি শীর্ষ স্থানীয় বিনিয়োগকারী এবং ভেঞ্চার ক্যাপিটালিস্টরাও যোগ দিচ্ছেন এই অনুষ্ঠানে।
প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট ম্যাক্রঁ সমাবেশে ভাষণ দেন। প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান প্রেসিডেন্ট ম্যাক্রঁ-কে তাঁর উপস্থিতির জন্য এবং উল্লেখ করেন যে, ভারত এবং ফ্রান্স দুটি দেশই আন্তর্জাতিক সমস্যার মোকাবিলায় নিবিড়ভাবে কাজ করে চলেছে। এই প্রসঙ্গে তিনি ভারত-ফ্রান্স উদ্যোগ যেমন আন্তর্জাতিক সৌর জোট এবং কৃত্রিম মেধার মতো ক্ষেত্রে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিরতা এবং নিরাপত্তা বজায় রাখার বিষয়গুলি তুলে ধরেন। ভারত-ফ্রান্স চলতি উদ্ভাবন বর্ষকে তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ভারত ইনোভেটস দুদেশের একইধরনের সংকল্পের ক্ষেত্রে আরও একটি মাইলফলক, যেখানে বিশ্বকল্যাণে কাজ করা যায়। ভারতে স্টার্টআপ বিপ্লবের প্রশংসা করে তিনি গ্রামীণ উন্নয়নে এআই এবং উপগ্রহ প্রযুক্তির রূপান্তরকারী সম্ভাবনাকে তুলে ধরেন, সুস্থায়ী জীবনযাপন এবং দূষণহীন উন্নয়নের জন্য উন্নত প্রযুক্তি এবং গ্রিন হাইড্রোজেন, ব্যাটারি টেকনোলজি এবং ইলেকট্রিক মবিলিটিরও উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল যুগে যে প্রযুক্তিগত বিপ্লব দেখা যাচ্ছে, তা মানব সমাজের জন্য নতুন সুযোগ নিয়ে আসছে। এই প্রসঙ্গে তিনি উদ্ভাবক, বিনিয়োগকারী এবং উদ্যোগপতিদের এমন প্রযুক্তি আবিষ্কার করতে বলেন, যা হবে বিশ্বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং মানবকেন্দ্রিক। তিনি জোর দিয়ে বলেন যে, স্টার্টআপকে বিচার করতে হবে শুধুমাত্র তাদের বাজারিমূল্য ধরে নয়, মানব সমাজের উপর তাদের কী প্রভাব সেইটা বিচার করে। ভারত ইনোভেটস-এর মূল বার্তা এটাই উল্লেখ করে তিনি সমবেত ব্যক্তিদের আমন্ত্রণ জানান ভারতের সঙ্গে হাত মিলিয়ে আন্তর্জাতিক ইনোভেশনের পরবর্তী অধ্যায় তৈরি করার জন্য। প্রধানমন্ত্রী কোয়ানটাম কম্পিউটিং, সেমিকনডাকটর, বায়ো টেকনোলজি, প্রতিরক্ষা, মহাকাশ, স্বাস্থ্য পরিষেবা, চিকিৎসা প্রযুক্তি, উন্নত পদার্থ, স্বচ্ছ শক্তি এবং অন্যান্য সামনের সারির ক্ষেত্রের স্টার্টআপ এবং ইনোভেটরদের সঙ্গে কথা বলেন। নেতৃস্থানীয়রা প্রদর্শনীটি দেখেন এবং তারাও স্টার্টআপ এবং ইনোভেটরদের সঙ্গে কথা বলেন।
ভারত ইনোভেটস প্রমাণ করছে, ভারতকে গ্লোবাল ইনোভেশন হাবে রূপান্তর করতে ভারত সরকারের দৃঢ় প্রত্যয়কে, যা বিকশিত ভারতের দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং আন্তর্জাতিক প্রযুক্তি মানচিত্রে ভারত-ফ্রান্স সহযোগিতার অবদানের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2273384)
आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Malayalam