প্রতিরক্ষামন্ত্রক
ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘তরকাশ ‘ সেশেলসের পোর্ট ভিক্টোরিয়ায় পৌঁছেছে
प्रविष्टि तिथि:
13 JUN 2026 4:39PM by PIB Kolkata
নতুন দিল্লী, ১৩ জুন ২০২৬
দক্ষিণ-পশ্চিম ভারত মহাসাগরীয় অঞ্চলে চলতি অভিযানের অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনীর স্টিলথ ফ্রিগেট (অদৃশ্য যুদ্ধজাহাজ) ‘আইএনএস তরকাশ’১২ জুন ২০২৬ তারিখে সেশেলসের পোর্ট ভিক্টোরিয়ায় পৌঁছেছে।
কলকাতার জিআরএসই -তে মেরামতির কাজ শেষে সেশেলস উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ‘পিএস জরোয়াস্টার’-কে ভারত থেকে সেশেলস পর্যন্ত এসকর্ট বা নিরাপত্তা দিয়ে নিয়ে যায় ‘তরকাশ’। এই ঘটনা জাহাজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ক্ষেত্রে দুই দেশের দীর্ঘস্থায়ী সামুদ্রিক অংশীদারিত্বের প্রতিফলন। এছাড়া, এই যাত্রাপথ ভারত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত যৌথ চ্যালেঞ্জগুলো কার্যকরভাবে মোকাবিলায় দুই দেশের বাহিনীর পারস্পরিক কার্যক্ষমতা বা ‘ইন্টারঅপারেবিলিটি’-র বিষয়টিও তুলে ধরে।
সফরকালে জাহাজটির কমান্ডিং অফিসার ক্যাপ্টেন রোহিত মিশ্র ,সেশেলস সরকার ও সেদেশের প্রতিরক্ষা বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করবেন। সেখানে অবস্থানকালে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচিতেও অংশ নেওয়া হবে। এছাড়া সেশেলস সরকারের কাছে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করা হবে।
ভারত ও সেশেলসের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করাই এই বন্দর সফরের লক্ষ্য ।
SC/PM/AS
(रिलीज़ आईडी: 2272523)
आगंतुक पटल : 8