অর্থ মন্ত্রক
‘নতুন আয়কর আইন, ২০২৫-এর বিশ্লেষণ: আন্তর্জাতিক কর ও ট্রান্সফার প্রাইসিং সংক্রান্ত বিষয়াবলি’ শীর্ষক একটি সচেতনতামূলক ওয়েবিনারের আয়োজন করেছে সিবিডিটি
प्रविष्टि तिथि:
12 JUN 2026 11:45AM by PIB Agartala
নয়াদিল্লি, ১২ জুন, ২০২৬
আয়কর বিভাগ এবং পিডব্লিউসি ইন্ডিয়া যৌথভাবে ৯ই জুন ‘নতুন আয়কর আইন, ২০২৫-এর বিশ্লেষণ : আন্তর্জাতিক কর ও ট্রান্সফার প্রাইসিং সংক্রান্ত বিষয়াবলি’ শীর্ষক একটি ওয়েবিনারের আয়োজন করে। এই ওয়েবিনারে ২০২৫ সালের নতুন আয়কর আইন এবং ২০২৬ সালের নতুন আয়কর বিধিমালা কার্যকর করার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।
এই ওয়েবিনারে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, চীন, সিঙ্গাপুর, সাইপ্রাস, জাপান, মরিশাস, কাতার ও সংযুক্ত আরব আমিরশাহীসহ ১৬টি দেশের ১,১০০-এরও বেশি অংশগ্রহণকারী যোগ দেন। ভারতের সম্প্রসারিত কর কাঠামো নিয়ে পারস্পরিক আলোচনা ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে এটি এক গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করে।
অনুষ্ঠানে আয়কর বিভাগের প্রতিনিধিত্ব করেন প্রিন্সিপ্যাল চিফ কমিশনার (আন্তর্জাতিক কর) মোনিকা ভাটিয়া, চিফ কমিশনার (আন্তর্জাতিক কর) রমন চোপড়া এবং আয়কর কমিশনার (আন্তর্জাতিক কর)-২, নয়াদিল্লি ড. অঞ্জুলা জৈন; অন্যদিকে পিডব্লিউসি ইন্ডিয়ার ঊর্ধ্বতন অংশীদাররা সংস্থার পক্ষে প্রতিনিধিত্ব করেন।
শ্রীমতী মনিকা ভাটিয়া তাঁর ভাষণে নতুন 'আয়কর আইন, ২০২৫' যথাযথভাবে কার্যকর করা নিশ্চিত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ ও অংশীদারদের সম্মিলিত উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি আন্তঃসীমান্ত 'ট্রান্সফার প্রাইসিং' ব্যবস্থা, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিশ্বব্যাপী কর-ব্যবস্থাপনায় ভারতের ক্রমবর্ধমান ভূমিকার গুরুত্ব নিয়েও বিস্তারিত আলোচনা করেন। ভাষণে 'অ্যাডভান্স প্রাইসিং এগ্রিমেন্ট'-এর সাফল্য ও প্রাসঙ্গিকতা স্থান পায়। করদাতাদের জন্য কর-সংক্রান্ত নিয়মকানুন মেনে চলার প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রে 'সেফ হারবার' নিয়মটি মেনে চলার উপর গুরুত্ব দেন।
পাশাপাশি, 'আয়কর আইন, ১৯৬১'-এর থেকে 'আয়কর আইন, ২০২৫'-এ মূল পরিবর্তনগুলি কি কি, কাঠামোগত সংস্কার সহ নানা বিষয় নিয়ে একটি উপস্থাপনাও তুলে ধরা হয়। নতুন প্রবর্তিত বিধিমালা, ফর্ম এবং নানা পদ্ধতি নিয়েও আলোচনা হয়। মতবিনিময় পর্বে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেন। আয়কর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অংশগ্রহণকারীরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আয়কর বিভাগের সঙ্গে এ ধরনের আরও আলোচনার হবে বলে তারা আশা প্রকাশ করেন।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2272232)
आगंतुक पटल : 4