প্রধানমন্ত্রীরদপ্তর
গুজরাটের হাজিরায় আয়োজিত প্রদর্শনীতে প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
05 JUN 2026 10:08PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৫ জুন ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের হাজিরায় আয়োজিত একটি প্রদর্শনীতে যোগ দেন। সেখানে তিনি 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগের আওতায় প্রতিরক্ষা খাতে দেশের ক্রমবর্ধমান সক্ষমতা প্রত্যক্ষ করেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, প্রতিরক্ষা খাতে দেশীয়করণ ও আত্মনির্ভরশীলতাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে গৃহীত সুনির্দিষ্ট প্রচেষ্টার এক চমৎকার উদাহরণ হলো এই প্রদর্শনী।
প্রধানমন্ত্রী 'এক্স'-এ পোস্ট করেছেন :
"গুজরাটের হাজিরায় আয়োজিত একটি প্রদর্শনীতে যোগ দেওয়ার সুযোগ হলো, যেখানে আমি 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগের আওতায় প্রতিরক্ষা খাতে দেশের ক্রমবর্ধমান সক্ষমতা প্রত্যক্ষ করলাম। প্রতিরক্ষা খাতে দেশীয়করণকে উৎসাহিত করার লক্ষ্যে আমাদের প্রচেষ্টার এক চমৎকার উদাহরণ হলো এই প্রদর্শনী।"
https://x.com/narendramodi/status/2062925775389753612?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2062925775389753612%7Ctwgr%5E493747d11b9644e4ac9c7d842fc22d677d1886af%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2269607reg%3D48lang%3D1
SC/SB/DM
(रिलीज़ आईडी: 2269763)
आगंतुक पटल : 4