উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

বিশ্ব পরিবেশ দিবসে উপ-রাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণন সকলকে ‘এক পেঢ় মা কে নাম’ কর্মসূচিতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন

प्रविष्टि तिथि: 05 JUN 2026 3:56PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৫ জুন, ২০২৬ 

 

উপ-রাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণন আজ প্রত্যেক দেশবাসীকে ‘এক পেঢ় মা কে নাম’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন। এর মধ্য দিয়ে আগামী প্রজন্মের জন্য সবুজ ও সুস্থায়ী এক ভবিষ্যৎ নিশ্চিত হবে।
উপ-রাষ্ট্রপতি ভবনে তিনি এই কর্মসূচির আওতায় একটি গাছের চারা রোপণ করেছেন। তিনি সমাজের সকল স্তরের মানুষকে পরিবেশ রক্ষার জন্য দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। 
https://x.com/VPIndia/status/2062805661441003562?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2062805661441003562%7Ctwgr%5Ef98ce6486a2d30e6c6bde2fd2697237ee934efc9%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2269300reg%3D48lang%3D2

সামাজিক মাধ্যমে এক বার্তায় উপ-রাষ্ট্রপতি বলেছেন, প্রকৃতির সঙ্গে মানবজাতি কিভাবে সহাবস্থান বজায় রাখবে, সেই শিক্ষা আমরা ভারতীয় সভ্যতা থেকেই পাই। থিরুক্কুরালের এক শাশ্বত বাণী তিনি তুলে ধরেন, যেখানে বলা হয়েছে, সম্পদের যথাযথ ব্যবহার করে সকল প্রাণীকে রক্ষা করতে হবে। সুস্থায়ী উন্নয়ন এবং সকলের প্রতি করুণা প্রদর্শনই ভারতীয় সংস্কৃতির রীতি। পরিবেশ-বান্ধব, স্বাস্থ্যকর এবং সমৃদ্ধশালী ভবিষ্যতের জন্য যৌথ উদ্যোগের আহ্বান জানান তিনি।
https://x.com/VPIndia/status/2062834352548094044?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2062834352548094044%7Ctwgr%5Ef98ce6486a2d30e6c6bde2fd2697237ee934efc9%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2269300reg%3D48lang%3D2

 

https://x.com/VPIndia/status/2062730698767888484?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2062730698767888484%7Ctwgr%5Ef98ce6486a2d30e6c6bde2fd2697237ee934efc9%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2269300reg%3D48lang%3D2


SC/CB/DM


(रिलीज़ आईडी: 2269582) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Tamil , Malayalam