উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
ডঃ সুভাষ সি. কাশ্যপের মৃত্যুতে শোক প্রকাশ উপরাষ্ট্রপতি শ্রী সি. পি. রাধাকৃষ্ণনের
प्रविष्टि तिथि:
04 JUN 2026 9:49PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৪ জুন, ২০২৬
উপরাষ্ট্রপতি শ্রী সি. পি. রাধাকৃষ্ণন লোকসভার প্রাক্তন মহাসচিব ডঃ সুভাষ সি. কাশ্যপের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
তাঁর শোকবার্তায় উপরাষ্ট্রপতি বলেছেন:
লোকসভার প্রাক্তন মহাসচিব ডঃ সুভাষ সি. কাশ্যপের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।
একজন বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ও স্বনামধন্য পণ্ডিত হিসেবে তিনি তাঁর পাণ্ডিত্য, লেখনী এবং জনসেবার মাধ্যমে ভারতের সংবিধান ও সংসদীয় গণতন্ত্রকে বোঝার ক্ষেত্রে অমূল্য অবদান রেখেছেন। তাঁর মেধা, চিন্তার স্বচ্ছতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি অবিচল অঙ্গীকার তাঁকে প্রজন্মের পর প্রজন্মের কাছে ধরে শ্রদ্ধা ও সমাদরের আসনে বসিয়েছে।
তাঁর পরিবার, বন্ধু, ছাত্র-ছাত্রী এবং অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। ওম শান্তি।
SC/SD/SKD
(रिलीज़ आईडी: 2269197)
आगंतुक पटल : 2