শিল্পওবাণিজ্যমন্ত্রক
পাইকারি মূল্য সূচকের ভিত্তি বছর ২০১১-১২ থেকে পরিমার্জন করে ২০২২-২৩ করা হয়েছে
प्रविष्टि तिथि:
02 JUN 2026 4:05PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২ জুন ২০২৬
পাইকারি মূল্য সূচকের ভিত্তি বছর ২০১১-১২ থেকে পরিমার্জন করে ২০২২-২৩ করা হয়েছে। উৎপাদক মূল্য সূচকের সংকলন ২৫.০৫.২০২৬-এর বৈঠকে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত হয়েছে। ইতিপূর্বে প্রস্তাবিত সংকলন পদ্ধতি, দাম এবং মূল্যমানের পরিসংখ্যান কারিগরি পরামর্শদাতা কমিটি অনুমোদন করতো। এর পাশাপাশি জাতীয় পরিসংখ্যান কমিশনের সামনেও এই পদ্ধতিকে পেশ করা হত।
আর্থিক পরামর্শদাতা কার্যালয় ডিপিআইআইটি ২০২২-২৩কে ভিত্তি বছর ধরে পাইকারি মূল্য সূচকের পরিমার্জিত সিরিজ ১৫.৬.২০২৬ বেলা ১২টায় বের করবে যা ২০১১-১২কে ভিত্তি বছর ধরে চলতি পাইকারি মূল্য সূচকের সিরিজের পরিবর্তন ঘটাবে। এর পাশাপাশি কার্যালয় আউটপুট উৎপাদক মূল্য সূচকে নতুন সিরিজও প্রকাশ করবে। ট্রায়াল ইনপুট উৎপাদক মূল্য সূচক এবং ২০২২-২৩ ভিত্তি বছর ধরে ব্যাঙ্কিং, সিকিউরিটিজ লেনদেন, বিমা, পেনশন তহবিল ম্যানেজমেন্ট, রেলওয়েজ, বিমান যাত্রী এবং টেলিকম এই ৭টি পরিষেবার সার্ভিস উৎপাদক মূল্য সূচকের নতুন সিরিজ বের করা হবে। প্রথম সারির অর্থনীতিতে বিশ্বস্তরে গৃহীত শ্রেষ্ঠ পদ্ধতির সঙ্গে সঙ্গতি রেখে এবং আন্তর্জাতিক অর্থ তহবিলের প্রস্তাব মোতাবেক পাইকারি মূল্য সূচক থেকে উৎপাদক মূল্য সূচকে এই রূপান্তর ঘটানো হয়েছে। এতে উৎপাদকরা মুদ্রাস্ফীতিতে কতখানি প্রভাবিত হচ্ছেন তা ফুটে ওঠে।
পাইকারি মূল্য সূচক এবং আউটপুট উৎপাদক মূল্য সূচক মে ২০২৬ (প্রাথমিকভাবে) মাসিক ভিত্তিতে পাওয়া যাবে। সেই সঙ্গে এপ্রিল ২০২৩ থেকে এপ্রিল ২০২৬ পর্যন্ত বিগত ৩৭ মাসে সিরিজও ১৫.৬.২০২৬-এ পাওয়া যাবে। মাসিক ট্রায়াল ইনপুট উৎপাদক মূল্য সূচক (কেবলমাত্র নির্মাণ ক্ষেত্রের জন্য) পরীক্ষামূলক ভিত্তিতে মার্চ ২০২৬ থেকে প্রকাশিত হবে।
পাইকারি মূল্য সূচক, আউটপুট উৎপাদক মূল্য সূচক এবং পরিষেবা উৎপাদক মূল্য সূচক ভিত্তিমূল্য (নিট কর এবং বাণিজ্যিক ও পরিবহণ মার্জিন ব্যতিরেকে)-এর ওপর নির্ভর করে সংযোজিত। অন্যদিকে যেহেতু বাজার থেকে শিল্পসংস্থাগুলি প্রয়োজনীয় সামগ্রী কেনে উৎপাদক মূল্য সূচক সংযোজনের ক্ষেত্রে ক্রেতা মূল্যকে ব্যবহার করা হয়ে থাকে।
SC/AB/NS
(रिलीज़ आईडी: 2268044)
आगंतुक पटल : 19