সংস্কৃতিমন্ত্রক
৪-৫ জুন বারাণসীতে দ্বিতীয় ব্রিকস সংস্কৃতি কর্মীগোষ্ঠীর সভা
प्रविष्टि तिथि:
01 JUN 2026 6:33PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ জুন, ২০২৬
সংস্কৃতি মন্ত্রকের সচিব শ্রী বিবেক আগরওয়াল আজ জানিয়েছেন যে, দ্বিতীয় ব্রিকস সংস্কৃতি কার্যনির্বাহী গোষ্ঠীর বৈঠকটি ২০২৬ সালের ৪ ও ৫ জুন উত্তর প্রদেশের বারাণসীতে অনুষ্ঠিত হবে। নতুন দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করা হয়। এতে আইজিএনসিএ-র সদস্য সচিব ডঃ সচ্চিদানন্দ যোশী, অতিরিক্ত সচিব শ্রীমতি অমিতা প্রসাদ সারাভাই, যুগ্ম সচিব ড. অরবিন্দ কুমার এবং মন্ত্রকের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। দুই দিনের বৈঠকের মূল আলোচ্য বিষয় হল, "সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং সুস্থায়িত্বের লক্ষ্যে নির্মাণ"।
আলোচনার অগ্রাধিকার ক্ষেত্রসমূহ -
২০২৬ সালের ব্রিকস সংস্কৃতি কর্মগোষ্ঠীর আলোচনা মূলত তিনটি প্রধান বিষয়ভিত্তিক অগ্রাধিকারকে কেন্দ্র করে বিন্যস্ত হয়েছে:
১. সৃজনশীল অর্থনীতি, সাংস্কৃতিক ও সৃজনশীল শিল্পসমূহ, কপিরাইট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা
২. সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং সাংস্কৃতিক সম্পদ প্রত্যর্পণ
৩. সংস্কৃতি, জলবায়ু এবং সুস্থায়ী উন্নয়ন
ব্রিকস সাংস্কৃতিক সহযোগিতায় ভারতের ভূমিকা -
ব্রিকস জোটের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারত ধারাবাহিকভাবে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ভারতের সভাপতিত্বকালে ২০১৬ সালে গোয়ায় এবং ২০২১ সালে নয়াদিল্লিতে সংস্কৃতি মন্ত্রক ব্রিকস সংস্কৃতি মন্ত্রীদের সভার আয়োজন করেছিল; এবং ২০২৬ সালের সভাপতিত্বের মেয়াদেও মন্ত্রক কৌশলগত নেতৃত্ব প্রদান অব্যাহত রেখেছে।
ব্রিকস সংস্কৃতি কর্মগোষ্ঠী, যা ২০১৫ সালে স্বাক্ষরিত 'ব্রিকস সদস্য রাষ্ট্রসমূহের সরকারগুলির মধ্যে সংস্কৃতি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক চুক্তি' থেকে তার কাজের ব্যাপ্তি লাভ করেছে এবং গত কয়েক বছরে সাংস্কৃতিক ঐতিহ্য, সৃজনশীল শিল্প, চলচ্চিত্র, জাদুঘর, মহাফেজখানা এবং ডিজিটাল সাংস্কৃতিক পরিমণ্ডল সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পরিধি প্রসারিত করেছে।
ব্রিকস্ সম্পর্কে
ব্রিকস্ ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী এবং ইন্দোনেশিয়াকে পূর্ণ সদস্য হিসেবে একত্রিত করেছে।
বিস্তারিত জানতে এই লিঙ্কটি দেখুন -
http:// https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/jun/doc202661880701.pdf
SC/MP/SB
(रिलीज़ आईडी: 2268000)
आगंतुक पटल : 28