প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

নতুন দিল্লিতে দ্বিতীয় ভারত-অস্ট্রেলিয়া প্রতিরক্ষামন্ত্রীদের আলোচনায় অংশ নেবেন প্রতিরক্ষামন্ত্রী এবং অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী

প্রকাশিত: 31 MAY 2026 12:35PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩১ মে ২০২৬

 

 

প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শ্রী রিচার্ড মার্লে ১ জুন, ২০২৬ তারিখে নতুন দিল্লিতে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ভারত-অস্ট্রেলিয়া প্রতিরক্ষামন্ত্রীদের আলোচনায় যৌথ সভাপতিত্ব করবেন। এই আলোচনায় দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্রসমূহ চিহ্নিত করা হবে।

 

আলোচনার মূল বিষয়বস্তু হবে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করা; সামরিক আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি করা; যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনের সুযোগসহ শিল্প সহযোগিতা সম্প্রসারিত করা; এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা। আশা করা হচ্ছে, এই বৈঠকটি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ককে আরও সুদৃঢ় করবে, কৌশলগত আস্থা এবং সহযোগিতা বৃদ্ধি করবে, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করবে এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতার নতুন নতুন দিক তুলে ধরবে।

 

রিচার্ড মার্লের এই সফরটি অক্টোবর ২০২৫ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত প্রথম আলোচনার পরবর্তী অংশ হিসেবে সম্পন্ন হচ্ছে এবং ভারত-অস্ট্রেলিয়া ‘ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব’-এর ক্রমবর্ধমান গতিশীলতারই প্রতিফলন এটি। একটি মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে ভারতের যে রূপকল্প রয়েছে, অস্ট্রেলিয়া তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। শ্রী মার্লের এই সফর ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যেকার প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্রমবর্ধমান গভীরতা ও পরিপক্কতাকেই বিশেষভাবে তুলে ধরে।

 

 

SC/SB/AS


(রিলিজ আইডি: 2267211) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Tamil