সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

২০২৬-২৭ অর্থবর্ষে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় থাকা সম্পদ ব্যবহার করে অর্থ সংগ্রহের জন্য বেশ কয়েকটি অঞ্চলের তালিকা চূড়ান্ত করল এনএইচএআই

প্রকাশিত: 28 MAY 2026 2:20PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ মে ২০২৬

 

জাতীয় মহাসড়ক সংলগ্ন এলাকায় থাকা সম্পদ থেকে অর্থ সংগ্রহের জন্য বেশ কয়েকটি অঞ্চলের তালিকা তৈরি করল জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ বা এনএইচএআই। টোল-অপারেট-ট্রান্সফার (আরটিওপি) এবং পরিকাঠামো বিনিয়োগ ট্রাস্ট কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবর্ষে এই কাজ হবে। তবে, এই অর্থবর্ষে রাজমার্গ ইনফ্রা ইনভেস্টমেন্ট ট্রাস্ট কর্মসূচির আওতায় মুদ্রায়নের বিষয়টি এই তালিকার অন্তর্ভুক্ত নয়। 

জাতীয় মহাসড়ক সংলগ্ন এলাকায় থাকা সম্পদ ব্যবহার করে পরিকাঠামোগত বিকাশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে সরকার। বেসরকারি ক্ষেত্রকেও এই কাজে যুক্ত করার লক্ষ্য রয়েছে। 

যে অঞ্চলগুলি চিহ্নিত হয়েছে তার মোট দৈর্ঘ্য ১,৬৯২.৫৯ কিলোমিটার। সেগুলি রয়েছে ঝাড়খণ্ড, কর্ণাটক, রাজস্থান, হরিয়ানা, তামিলনাড়ু, তেলঙ্গনা, উত্তরপ্রদেশ, বিহার এবং মহারাষ্ট্র - এই ৯টি রাজ্যজুড়ে। ১৭টি প্রকল্পের মাধ্যমে এই কাজ হবে। এ সংক্রান্ত তথ্য দেওয়া রয়েছে এনএইচএআই-এর ওয়েবসাইট http:// https://nhai.gov.in/nhai/sites/default/files/mix_file/Tentative_list_of_assets_for_monetization_in_FY-2026-27.pdf-এ।

গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে স্বচ্ছতার সঙ্গে এবং সুনির্দিষ্ট কাঠামোগত প্রণালী অনুসরণ করে। 

 

 

SC/AC/DM…


(রিলিজ আইডি: 2266331) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: Telugu , Tamil , English , Urdu , हिन्दी