প্রধানমন্ত্রীরদপ্তর
অধ্যবসায় এবং সংকল্পের শক্তিকে তুলে ধরে একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
27 MAY 2026 8:36AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ মে ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন নিরন্তর প্রয়াস, ধৈর্য্য এবং কঠোর সংকল্পের মধ্যে দিয়ে যেকোনও বৃহৎ লক্ষ্যে পৌঁছনো সম্ভব।
একটি সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়ে এক্স সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন :
“নিরন্তর প্রয়াস, ধৈর্য্য এবং কঠোর সংকল্পের মধ্যে দিয়ে সর্বোচ্চ লক্ষ্য অর্জন করা সম্ভব। আজ দেশবাসী এই ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে দেশকে নতুন উচ্চতায় এগিয়ে নেয়ে যাচ্ছে।
यो यमर्थं प्रार्थयते तदर्थं चेह ते क्रमात् ।
अवश्यं स तमाप्नोति न चेदर्थान् निवर्तते ।।”
এই সংস্কৃত সুভাষিতমে বলতে চাওয়া হয়েছে, কোনও ব্যক্তি যদি সঠিক লক্ষ্য অর্জনের স্বপ্ন দেখেন এবং তা অর্জনে নিরন্তর ধারাবাহিক প্রয়াস চালিয়ে যান তাহলে নিঃসন্দেহে তিনি সেই লক্ষ্য অর্জন করতে পারবেন ; তবে মাঝপথে হতোদ্যম হয়ে পথ পরিহার করা চলবে না।
SC/AB/NS…
(রিলিজ আইডি: 2265857)
ভিজিটরের কাউন্টার : 11
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam