কৃষিমন্ত্রক
২.৭১২ কোটি নাগরিক ‘ক্ষেত বাঁচাও অভিযান’-এ অন্তর্ভুক্ত হয়েছেন; ৭.১৭ লক্ষ কৃষককে সারের সুষম ব্যবহার সম্পর্কে সচেতন করা হয়েছে
প্রকাশিত:
22 MAY 2026 4:02PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২২ মে, ২০২৬
কৃষি গবেষণা ও শিক্ষা বিভাগের অধীনস্থ ভারতীয় কৃষি গবেষণা পরিষদ (আইসিএআর) দেশজুড়ে ‘ক্ষেত বাঁচাও অভিযান’-এর অধীনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। মাটির স্বাস্থ্য, সারের সুষম ব্যবহার এবং সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা এর ফলে নিশ্চিত হচ্ছে। ‘ক্ষেত বাঁচাও অভিযান’ কর্মসূচী কৃষক সহ সংশ্লিষ্ট সব পক্ষকে বিজ্ঞান সম্মতভাবে পুষ্টি ব্যবস্থাপনার বিষয়ে সচেতন করে তোলার জন্য একাধিক মঞ্চের মাধ্যমে দেশজুড়ে একটি শক্তিশালী প্রচার ব্যবস্থা গড়ে তুলেছে।
এই অভিযানে এ পর্যন্ত মোট ১২,৯৭৯টি সচেতনতামূলক শিবির ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ লক্ষ ১৭ হাজার কৃষক এই কর্মসূচীতে সরাসরি যুক্ত হয়েছেন। এপর্যন্ত ৩,১৪৫টি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। ১,১১,৫০৯ জন এই কর্মসূচীতে অংশ নেন। পরিবেশ বান্ধব সার, জৈব সার এবং জৈব উৎসের সম্পর্কে তৃনমূল স্তরে ৭,৯২৮বার ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়েছে।
তৃণমূল স্তরের অংশগ্রহণ নিশ্চিত করতে পঞ্চায়েত, সমিতি এবং জেলা পরিষদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণে ৪,৯১৬টি জনপ্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন উপকরণের সরবরাহ শৃঙ্খলের ভূমিকা সম্পর্কে জানানোর জন্য, সুষম সার ব্যবহারের বিষয়ে সচেতনতার প্রসারে উপকরণ বিক্রেতাদের সঙ্গে ৯,৬০৯টি আলোচনা চক্র অনুষ্ঠিত হয়।
কৃষক সংগঠনগুলিও এই কর্মসূচীতে যুক্ত হয়েছে। কৃষিপণ্য উৎপাদক সংগঠন, এসএইচজি এবং এফআইজি-এর মাধ্যমে ৮,৩৮৩ জন কৃষক এই উদ্যোগে যুক্ত হন। দেশজুড়ে ৫৩,৬১৬টি স্থানে ব্যানার, পোস্টার এবং হোর্ডিং সহ প্রদর্শনীর আয়োজন করা হয়ে। সংবাদ মাধ্যমে ১,১৪৪ বার প্রচার চালান হয়। এর মধ্যে বেতারে ৯৪৪টি আলোচনা এবং টিভি/ডিজিটাল মাধ্যমে ২০০টি অনুষ্ঠান সম্প্রচারিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে এই কর্মসূচী প্রায় ৩ কোটি মানুষের কাছে পৌঁছে গেছে।
‘ক্ষেত বাঁচাও অভিযান’-এর লক্ষ্য হলো মাটি পরীক্ষার উপর ভিত্তি করে পুষ্টি ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কৃষিজীবীদের উৎসাহিত করা এবং রাসায়নিক সারের উপর অতিরিক্ত নির্ভরতা হ্রাস করা এবং মাটির উর্বরতা রক্ষা করা।
SC/CB/SKD
(রিলিজ আইডি: 2264242)
ভিজিটরের কাউন্টার : 13