প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

কলম ও কবচ ৩.০- এর উদ্বোধন করবেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী : থিম হল ‘যৌথ উদ্যোগ, আত্মনির্ভরতা এবং উদ্ভাবনার ওপর ভিত্তি করে দেশজ উৎপাদন এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব’ (Jointness, Aatmanirbharta and Innovation -JAI, along with emphasis on Indigenisation and International Collaboration -I²)

প্রকাশিত: 13 MAY 2026 5:46PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ মে, ২০২৬

 


নতুন দিল্লির মানেকশ কেন্দ্রে ১৪ মে ২০২৬ তারিখে কলম ও কবচ ৩.০-এর উদ্বোধন করবেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠ। সম্মেলনে শীর্ষস্থানীয় নীতি প্রণেতাদের পাশাপাশি থাকছেন সামরিক কর্তাব্যক্তি, কূটনীতিক, স্টার্টআপের কর্ণধার এবং শিক্ষা জগতের প্রতিনিধিরা। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের ক্রমবিবর্তন, দেশজ ক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যতের উপযোগী সমরকৌশল নিয়ে সেখানে আলোচনা হবে।

এবারের মূল ভাবনা ‘যৌথ উদ্যোগ, আত্মনির্ভরতা এবং উদ্ভাবনার ওপর ভিত্তি করে দেশজ উৎপাদন এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব’ (Jointness, Aatmanirbharta and Innovation -JAI, along with emphasis on Indigenisation and International Collaboration -I²)। 

আলোচনায় যোগ দেবেন সেনা সর্বাধিনায়ক (সিডিএস) জেনারেল অনিল চৌহান, নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী প্রমুখ। থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা। উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ টু দ্য চেয়ারম্যান চিফ অফ স্টাফ কমিটি, এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত প্রমুখ। 

আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে সমরকৌশলে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগের বিষয়টি। তিন বাহিনীর মধ্যে সমন্বয় এবং মহাকাশ থেকে হামলার মোকাবিলার বিষয়গুলিও প্রাধান্য পাবে। ভারতের সমরসজ্জায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান বৃদ্ধি এবং আইডেক্স মারফৎ উদ্ভাবনা পরিমণ্ডলের প্রসারের দিকটিতেও গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে। 

 

SC/ AC/SG


(রিলিজ আইডি: 2260938) ভিজিটরের কাউন্টার : 11
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Tamil