প্রতিরক্ষামন্ত্রক
অপারেশন সিন্দুর – ৭-১০ মে ৮৮ ঘন্টার স্মারক দৌড়
প্রকাশিত:
11 MAY 2026 12:42PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ মে, ২০২৬
ভারতীয় বিমানবাহিনী নতুন দিল্লিতে ৭-১০ মে অপারেশন সিন্দুর স্মারক দৌড়ের আয়োজন করে। ৮৮ ঘন্টার এই দৌড় সফল বিমান অভিযানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়। ভারতীয় বিমানবাহিনী ও সেনাবাহিনীর প্রত্যেক কম্যান্ড থেকে মোট ৬০০ জন দৌড়বিদ এই আয়োজনে অংশ নেন। ৭ মে ইন্ডিয়া গেট থেকে এই দৌড় শুরু হয়। ব্রিগেডিয়ার হোসিয়ার সিং মার্গ, বিমানবাহিনীর সদর দপ্তর বায়ু ভবন, নেহরু পার্ক, নিউ মোতিবাগ রোড হয়ে ১০ মে নতুন দিল্লির এয়ারফোর্স স্টেশনে এটি শেষ হয়। প্রতিরক্ষা বাহিনী সম্পর্কে মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়া এই দৌড়ের উদ্দেশ্য ছিল।
SC/CB/DM
(রিলিজ আইডি: 2259756)
ভিজিটরের কাউন্টার : 7