পরিবেশওঅরণ্যমন্ত্রক
ভারত ২০২৬ সালের পয়লা ও দোসরা জুন নতুন দিল্লিতে আন্তর্জাতিক বিগ ক্যাট জোটের শীর্ষ সম্মেলন আয়োজন করবে
প্রকাশিত:
06 MAY 2026 6:39PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৬ মে, ২০২৬
কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব আজ নতুনদিল্লিতে প্রথম ‘ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স’ (আইবিসিএ) শীর্ষ সম্মেলন ২০২৬-এর ওয়েবসাইট ও লোগো উন্মোচন করেছেন। তিনি শীর্ষ সম্মেলনটি বিষয়ক একটি প্রচারমূলক চলচ্চিত্রও প্রকাশ করেন। ‘বিগ ক্যাট রেঞ্জ কান্ট্রি’ বা এই বৃহৎ বিড়াল প্রজাতির বিচরণক্ষেত্রভুক্ত দেশগুলোর বেশ কয়েকজন মিশন প্রধান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক, বিদেশ মন্ত্রক ও আইবিসিএ-এর উচ্চপদস্থ আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আন্তঃসরকারি আন্তর্জাতিক সংস্থা— আইবিসিএ —গঠন করা হয়েছে সাতটি বৃহৎ বিড়াল প্রজাতির সংরক্ষণের লক্ষ্যে। এই প্রজাতিগুলো হলো—সিংহ, বাঘ, চিতাবাঘ, তুষার চিতা, চিতা, জাগুয়ার এবং পুমা। আইবিসিএ=র সদর দপ্তর ভারতে অবস্থিত।
সমাবেশে ভাষণে শ্রী যাদব বিশ্বের বিখ্যাত ও বিশালাকার বিড়াল-প্রজাতির প্রাণীগুলোর (বিগ ক্যাটস) সংরক্ষণে নিবেদিত একটি যুগান্তকারী আন্তর্জাতিক সম্মেলনের পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ভারত ১লা জুন ২০২৬ তারিখে নতুনদিল্লিতে প্রথম ‘আইবিসিএ’ (আইবিসিএ) সম্মেলনের আয়োজন করবে। সদস্য ও পর্যবেক্ষক দেশগুলোর রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানরা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। ‘বিগ ক্যাটদের বাঁচাও, মানবজাতিকে বাঁচাও, বাস্তুতন্ত্রকে বাঁচাও’—এই মূল ভাবধারায় পরিচালিত এই সম্মেলনটি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ৪০০-এরও বেশি পরিবেশ সংরক্ষণবিদ, নীতিনির্ধারক, বিজ্ঞানী, বহুপাক্ষিক সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট জগতের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব এবং স্থানীয় প্রতিনিধিদের এক ছাতার নিচে সমবেত করবে।
বিগ ক্যাট সংরক্ষণের ক্ষেত্রে ভারতের পথচলার বিষয়ে আলোকপাত করে্ন মন্ত্রী। ‘প্রজেক্ট টাইগার’-এর সাফল্য এবং সিংহ, চিতাবাঘ, তুষার চিতা ও চিতার সংরক্ষণে গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন যে, ভারত এটি প্রমাণ করে দেখিয়েছে যে—পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন একে অপরের পরিপূরক হিসেবে পাশাপাশি চলতে পার।
শ্রী যাদব বলেন যে, ভারতের অভিজ্ঞতা এবং বিশ্বজনীন দায়িত্ববোধের গভীর অনুভূতিই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বকে ২০২৩ সালে ‘ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স’ (আইবিসিএ) চালু করতে অনুপ্রাণিত করেছে।
মন্ত্রী জোর দিয়ে বলেন যে, আসন্ন শীর্ষ সম্মেলনটি বিশ্বব্যাপী সংরক্ষণ কূটনীতির ইতিহাসে একটি যুগান্তকারী মুহূর্ত হয়ে উঠবে। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তের রাষ্ট্রনেতা, বিশেষজ্ঞ এবং অংশীদাররা একত্রিত হয়ে ‘বিগ ক্যাট’ সংরক্ষণের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন।
শ্রী যাদব জানান যে, এই সম্মেলনের একটি অন্যতম প্রধান ফলাফল হবে ‘দিল্লি ঘোষণা’ (দিল্লি ডিক্লারেশন) শীর্ষক ‘বিগ ক্যাট’ বা বৃহৎ বিড়াল প্রজাতির প্রাণী সংরক্ষণ বিষয়ক সর্বপ্রথম আন্তর্জাতিক ঘোষণার অনুমোদন।
সম্মেলনের পরপরই ২০২৬ সালের ১লা ও ২রা জুন কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে বিগ ক্যাট অধ্যুষিত ৯৫টি দেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সংরক্ষণ কর্মী, বিশেষজ্ঞ এবং সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এছাড়া সম্মেলন চলাকালীন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ও সহযোগী সংস্থাগুলোর সহায়তায় একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হবে। এখানে আদিবাসী শিল্পকলা, বিগ ক্যাট বিষয়ক চিত্রকর্ম, চিত্তাকর্ষক আলোকচিত্র, চলচ্চিত্র, ভার্চুয়াল রিয়েলিটি অভিজ্ঞতা এবং বিগ ক্যাট ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভারতের সর্বোত্তম অনুশীলন ও অর্জনসমূহ তুলে ধরা হবে।
আইবিসিএ সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধনের সময় মন্ত্রী বলেন যে, এটি প্রচার এবং তথ্য বিনিময়ের জন্য একটি নিবেদিত আন্তর্জাতিক মঞ্চ হিসেবে কাজ করবে। এই ওয়েবসাইটে আইবিসিএ সম্মেলন ২০২৬-এর আনুষ্ঠানিক লোগো-চলচ্চিত্রটিও প্রদর্শিত হবে। ওয়েবসাইটটি সম্মেলনের আনুষ্ঠানিক ডিজিটাল পরিচয় হিসেবে কাজ করবে এবং সমস্ত যোগাযোগে ধারাবাহিকতা, প্রামাণিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করবে।
লোগোর কেন্দ্রে সাতটি 'বিগ ক্যাট' (বড় বিড়াল প্রজাতি)-এর ছবি রয়েছে, যা ঐক্য ও যৌথ দায়িত্ববোধের প্রতীক। আর এর চারপাশ ঘিরে রয়েছে পদ্ম-অনুপ্রাণিত একটি নকশা।
SC/PM/SB…
(রিলিজ আইডি: 2258656)
ভিজিটরের কাউন্টার : 4