রাষ্ট্রপতিরসচিবালয়
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা
প্রকাশিত:
30 APR 2026 4:59PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ এপ্রিল, ২০২৬
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু বুদ্ধ পূর্ণিমার প্রাক্কালে তাঁর বার্তায় বলেন, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আমি বিশ্বের সকল নাগরিক ও ভগবান বুদ্ধের অনুসারীদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই।
পবিত্র এই দিনটি ভগবান বুদ্ধের আবির্ভাব, বোধিলাভ এবং মহাপরিনির্বাণের মতো ঘটনাগুলিকে চিহ্নিত করে। তাঁর করুণা, অহিংসা, শান্তি ও জ্ঞানের শাশ্বত বার্তা সমগ্র মানবজাতিকে পথ দেখাবে। বর্তমানে বহুবিধ প্রতিকূলতার মুখোমুখী এই দৃশ্যে ভগবান বুদ্ধের শিক্ষা আমাদের শান্তি, সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতির পথে চলতে অনুপ্রাণিত করে।
এই উপলক্ষ্যে আসুন, আমরা ভগবান বুদ্ধের আদর্শকে আত্মস্থ করে এক শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়পরায়ণ সমাজ গঠনে অবদান রাখার সংকল্প গ্রহণ করি।
রাষ্ট্রপতির বার্তাটি পড়তে এই লিঙ্কটি দেখুন - https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/apr/doc2026430859501.pdf
SC/PM/SB
(রিলিজ আইডি: 2257017)
ভিজিটরের কাউন্টার : 16