যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
বিপর্যয় সংক্রান্ত সতর্কবার্তা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য দেশজুড়ে দেশীয় পদ্ধতিতে উদ্ভাবিত সেল ব্রডকাস্টিং সিস্টেমের পরীক্ষা-নিরীক্ষা চলছে
প্রকাশিত:
29 APR 2026 6:51PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ এপ্রিল ২০২৬
যোগাযোগ মন্ত্রকের টেলি-যোগাযোগ দপ্তর জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে দেশ জুড়ে মোবাইল টেলিফোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিপর্যয়ের খবর দ্রুত পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে। দপ্তরের গুরুত্বপূর্ণ গবেষণা ও উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স (সি-ডট) এই সতর্কবার্তা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য সুসংহত একটি ব্যবস্থাপনা ইন্টিগ্রেটেড অ্যালায়েড সিস্টেম বা সচেত উদ্ভাবন করেছে। জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সফলভাবে এটিকে কার্যকর করেছে। বর্তমানে নির্দিষ্ট একটি অঞ্চলে মোবাইল ব্যবহারকারীদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রত্যেকটিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ পর্যন্ত ১৯টি ভারতীয় ভাষায় প্রাকৃতিক বিপর্যয়, আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তা এবং ঘূর্ণিঝড়ের খবর এসএমএস-এর মাধ্যমে পৌঁছে দিচ্ছে। ইতোমধ্যেই ১৩,৪০০ কোটি এসএমএস করা হয়েছে। সুনামি, ভূমিকম্প, বজ্রপাত এবং মনুষ্যসৃষ্ট বিভিন্ন বিপর্যয় যেমন গ্যাস লিক করা বা রাসায়নিক পদার্থের কারণে বিপর্যয় সৃষ্টি হওয়ার মতো তথ্য সেল ব্রডকাস্ট সিস্টেমের সাহায্যে পৌঁছে দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে। দেশ জুড়ে নতুন ব্যবস্থাপনার পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। এই উদ্যোগ সফল হলে দেশের প্রতিটি মোবাইল হ্যান্ডসেটে বিপর্যয় সংক্রান্ত সতর্কবাতা পাঠানো হবে। টেলি-যোগাযোগ দপ্তর সতর্কবার্তা পাঠানোর এই পরীক্ষা-নিরীক্ষার সময়কালে সকলের সহযোগিতা চেয়েছে। টেলি-যোগাযোগ দপ্তরের হ্যান্ডেলগুলি হল,
X - https://x.com/DoT_India
Insta- https://www.instagram.com/department_of_telecom?igsh=MXUxbHFjd3llZTU0YQ==
Fb - https://www.facebook.com/DoTIndia
Youtube: https://youtube.com/@departmentoftelecom?si=DALnhYkt89U5jAaa
SC/CB/NS
(রিলিজ আইডি: 2256891)
ভিজিটরের কাউন্টার : 38