PIB Headquarters
azadi ka amrit mahotsav

ভারতের অভ্যন্তরীণ জলপথের বিবর্তন

প্রকাশিত: 27 APR 2026 11:59AM by PIB Kolkata

নতুন দিল্লি ২৭ এপ্রিল ২০২৬

 

মূল বক্তব্য

ভারতে ১১১টি জাতীয় জলপথ রয়েছে। মোট দৈর্ঘ্য ২০,১৮৭ কিলোমিটার। দেশের ২৩টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চলে এই নেটওয়ার্ক বিস্তৃত। এর মধ্যে বর্তমানে ৩২টি জাতীয় জলপথ কার্যকর রয়েছে। কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ অনুযায়ী আগামী পাঁচ বছরে আরও ২০টি জাতীয় জলপথ কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
২০২৪-২৫ অর্থবর্ষে জাতীয় জলপথে পণ্য পরিবহণ ১৪৫.৮৪ মিলিয়ন মেট্রিক টনে পৌঁছেছে।

ভূমিকা

ভারতে নদী, খাল, ব্যাকওয়াটার এবং মোহনা নিয়ে বিস্তৃত অভ্যন্তরীণ জলপথ রয়েছে। এই পথগুলি কম খরচে এবং পরিবেশবান্ধবভাবে পণ্য পরিবহণের সুযোগ দেয়। জ্বালানি ব্যবহার কম হয় এবং দূষণও কম হয়। জলপথ ব্যবহারের ফলে, সড়ক ও রেলপথের উপর চাপ কমে। একই সঙ্গে রোল-অন রোল-অফ ফেরি পরিষেবা ও পর্যটন ক্ষেত্রেও এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭-এ নতুন ২০টি জাতীয় জলপথ কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি, উপকূলীয় পণ্য পরিবহণ উন্নয়ন প্রকল্প চালু করা হয়েছে। এর লক্ষ্য জলপথ পরিবহণের অংশ ৬% থেকে বাড়িয়ে ২০৪৭ সালের মধ্যে ১২%  নিয়ে যাওয়া।

অভ্যন্তরীণ জলপথের ধারণা
অভ্যন্তরীণ জলপথ হল দেশের ভেতরের নৌযান চলাচলযোগ্য জলপথ। নদী, খাল, হ্রদ ও মোহনা এর অন্তর্ভুক্ত। সাধারণত ৫০ টনের বেশি বহনক্ষম জাহাজ চলাচল করতে পারলে তা নৌযানযোগ্য ধরা হয়।

এই জলপথ তিন ধরনের :
প্রাকৃতিক নদীপথ
নিয়ন্ত্রিত নদীপথ
মানবনির্মিত খাল

জলপথে পরিবহণের গুরুত্ব
জলপথে পরিবহণ সড়কের তুলনায় তিন থেকে ছয় গুণ কম শক্তি ব্যবহার করে। রেলের তুলনায়ও কম শক্তি লাগে।
একটি ২০০০ টন ক্ষমতাসম্পন্ন জাহাজ প্রায় ১২৫টি ট্রাকের সমান পণ্য বহন করতে পারে। এতে খরচ কমে এবং দক্ষতা বাড়ে।

পরিকাঠামো উন্নয়ন

জলপথ উন্নয়নের জন্য তিনটি প্রধান উপাদান প্রয়োজন :

নির্দিষ্ট গভীরতা ও প্রস্থের নৌচলাচল পথ টার্মিনাল ও সংযোগ ব্যবস্থা নৌচলাচল সহায়ক ব্যবস্থা

সরকার ২০৩০ সালের মধ্যে পণ্য পরিবহণ ২০০ মিলিয়ন মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্য নিয়েছে। ২০৪৭ সালের মধ্যে তা ৫০০ মিলিয়ন মেট্রিক টনে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।

জাতীয় জলপথ

২০১৬ সালের আইনের মাধ্যমে ১১১টি জলপথকে জাতীয় জলপথ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৩২টি বর্তমানে কার্যকর। কার্যকর জলপথে পর্যাপ্ত গভীরতা, টার্মিনাল এবং নৌচলাচল ব্যবস্থা থাকে। এর ফলে নিয়মিত পণ্য ও যাত্রী পরিবহণ সম্ভব হয়।

পণ্য পরিবহণ ও অগ্রগতি

২০২৪-২৫ অর্থবর্ষে ১৪৫.৮৪ মিলিয়ন মেট্রিক টন পণ্য পরিবহণ হয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে ফেব্রুয়ারি পর্যন্ত ১৯৮ মিলিয়ন মেট্রিক টনে পৌঁছেছে। যাত্রী পরিবহণও বৃদ্ধি পেয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে ১.৬১ কোটি থেকে ২০২৪-২৫ অর্থবর্ষে ৭.৬ কোটি হয়েছে।

গুরুত্বপূর্ণ আইন ও উদ্যোগ

ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া আইন বা ভারতের অভ্যন্তরীণ জলপথ কতৃপক্ষ আইন, ১৯৮৫-
এই আইনের মাধ্যমে অভ্যন্তরীণ জলপথ উন্নয়নের জন্য একটি স্বতন্ত্র সংস্থা গঠন করা হয়।

জাতীয় জলপথ আইন, ২০১৬
এই আইনে ১১১টি জলপথকে জাতীয় জলপথ ঘোষণা করা হয়েছে।

ইনল্যান্ড ভেসেলস বা অভ্যন্তরীণ জাহাজ চলাচল বিষয়ক আইন, ২০২১-
এই আইন নিরাপদ নৌচলাচল এবং দূষণ নিয়ন্ত্রণ নিশ্চিত করে। কোস্টাল শিপিং আইন বা উপকূলে জাহাজ চলাচল বিষয়ক আইন, ২০২৫-এ
 উপকূলীয় ও জলপথ পরিবহণের সমন্বিত উন্নয়নের পরিকল্পনা রয়েছে।

হরিৎ উদ্যোগ

হরিৎ নৌকা নির্দেশিকা জলপথ পরিবহণকে পরিবেশবান্ধব করার লক্ষ্য নিয়ে চালু হয়েছে।
উত্তর-পূর্বাঞ্চলে উন্নয়ন
জাতীয় জলপথ-২ এবং ১৬-এ উন্নয়ন কাজ চলছে। ত্রিপুরায় গোমতী নদী ও বাংলাদেশের মেঘনা নদীর সংযোগ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
ডিজিটাল উদ্যোগ
CAR-D পোর্টাল পণ্য পরিবহণের তথ্য সংগ্রহ করে।
LADIS ন্যূনতম জল গভীরতার তথ্য প্রদান করে। RIS নৌচলাচল নিরাপত্তা বৃদ্ধি করে। PANI পোর্টাল ডিজিটাল নৌচলাচল পরিষেবা দেয়।

ভবিষ্যৎ দিশা

ভারতের অভ্যন্তরীণ জলপথ এখন উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ । পরিকাঠামো উন্নয়ন, প্রযুক্তি ব্যবহার এবং নীতি উদ্যোগের মাধ্যমে এই ক্ষেত্র দ্রুত এগোচ্ছে।

এই ধারাবাহিক প্রয়াসে জলপথ পরিবহণ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তথ্যসূত্র

Parliament of India

India Code - National Informatics Centre (NIC), Government of India

   Ministry of Finance, Government of India

Ministry of Ports, Shipping and Waterways (MoPSW), Government of India

Inland Waterways Authority of India (IWAI), Government of India

Press Information Bureau (PIB), Government of India

Open Government Data Portal - NIC, Government of India

Food and Agriculture Organization (FAO)

United Nations

United Nations Economic and Social Commission for Asia and the Pacific (UNESCAP)

United Nations Conference on Trade and Development (UNCTAD)

European Union

The World Bank

International Labour Organization (ILO)

International Finance Corporation (IFC), World Bank Group

National Oceanic and Atmospheric Administration (NOAA), U.S. Department of Commerce

Click Here To Seee PDF

****
SSS/AS......


(রিলিজ আইডি: 2255979) ভিজিটরের কাউন্টার : 12
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati