প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

অধ্যাপক গোবর্ধন দাসজির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রকাশিত: 27 APR 2026 12:31PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ এপ্রিল, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ অধ্যাপক গোবর্ধন দাস সাক্ষাৎ করেছেন। শ্রী মোদী বলেছেন, অধ্যাপক গোবর্ধন দাসের ব্যক্তিজীবনের কাহিনী অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। সমাজসেবার সময় তিনি যখনই সমস্যার সম্মুখীন হয়েছেন, তখনই তাঁর অঙ্গীকার আরও শক্তিশালী হয়েছে, যা জনস্বাস্থ্য এবং ইমিউনলজিতে তাঁর অবদানের মধ্যে প্রতিফলিত হয়। 

 

সামাজিক মাধ্যমে এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন :

 

“আজ সকালে অধ্যাপক গোবর্ধন দাসজির সঙ্গে সাক্ষাৎ করেছি। তাঁর ব্যক্তিজীবনের কাহিনী অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। সমাজকে সেবা এবং সমস্যামুক্ত করার সময় প্রতিটি সংগ্রাম, তাঁর অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে। জনস্বাস্থ্য এবং ইমিউনলজির ক্ষেত্রে তাঁর অবদানেও এর প্রতিফলন দেখা যায়। তাঁর সমৃদ্ধ কর্মকান্ড এবং পাণ্ডিত্য আমাদের নীতি-নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

@dasgobardhan

https://x.com/narendramodi/status/2048647082718966058

 

SC/CB/DM


(রিলিজ আইডি: 2255885) ভিজিটরের কাউন্টার : 7