প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী স্বার্থশূন্য সেবার মনোভাব তুলে ধরে একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন
প্রকাশিত:
27 APR 2026 12:29PM by PIB Kolkata
নতুন দিল্লি ২৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন, তুলে ধরেছেন নাগরিকদের মধ্যে স্বার্থহীন সেবার মনোভাবকে:
“ছায়ামন্যস্য কুর্বন্তি তিষ্ঠন্তি স্বয়মাতপে।
ফলান্যপি পরার্থায় বৃক্ষাঃ সৎপুরুষা ইব।।”
সুভাষিতমটির অর্থ, “গাছ কড়া সূর্যের আলো নিজেরা সহ্য করে, কিন্তু, অন্যকে তারা ছায়া দেয়। তাদের ফলগুলিও অন্যদের জন্য। বৃক্ষ হল স্বার্থহীন এবং মহান পুরুষের মতো যাঁরা সবসময় অন্যকে স্বাচ্ছ্বন্দ্য এবং সাহায্য দেন।”
শ্রী মোদী বলেছেন যে, দেশের প্রকৃত শক্তি তার নাগরিকদের স্বার্থহীন সেবার মনোভাবে নিহিত। এটি মানুষকে অন্যদের কাছ থেকে শিখতে অনুপ্রাণিত করে এবং আমাদের সমাজকে করে তোলে আরও শক্তিশালী, সমৃদ্ধ এবং সহমর্মী।
SC/AP/CS
(রিলিজ আইডি: 2255862)
ভিজিটরের কাউন্টার : 13
এই রিলিজটি পড়তে পারেন:
Urdu
,
English
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam