প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

শ্রী রাম কলেজ অফ কমার্সের পরিচালনা পর্ষদের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন

প্রকাশিত: 25 APR 2026 10:50PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৫ এপ্রিল ২০২৬

 

শ্রী রাম কলেজ অফ কমার্স-এর গভর্নিং বডির সদস্যদের নিয়ে গঠিত একটি প্রতিনিধিদল আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। শ্রী মোদী উল্লেখ করেন যে, এই বছর প্রতিষ্ঠানটির শতবর্ষ পূর্তি হচ্ছে, যা এর শিক্ষাগত উৎকর্ষ ও জাতি গঠনের গৌরবময় যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি উচ্চশিক্ষায় কলেজটির দীর্ঘদিনের অবদান এবং বিভিন্ন ক্ষেত্রে প্রজন্মের পর প্রজন্ম নেতা তৈরিতে এর ভূমিকার প্রশংসা করেন।

এই উপলক্ষে শ্রী রাম কলেজ অফ কমার্স-এর শতবর্ষ পূর্তি উপলক্ষে একটি স্মারক ডাকটিকিটও প্রকাশ করা হয়।

প্রধানমন্ত্রী এক্স-হ্যান্ডেলে পোস্ট করেছেন:

"ভারতের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শ্রী রাম কলেজ অফ কমার্স-এর গভর্নিং বডির সদস্যদের নিয়ে গঠিত একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করলাম। এই বছর আমরা এই প্রতিষ্ঠানটির শতবর্ষ উদযাপন করছি। একটি স্মারক ডাকটিকিটও প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানের জন্য আমার শুভকামনা রইল।"

 

SC/SB/AS


(রিলিজ আইডি: 2255623) ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন: English , हिन्दी , Assamese , Gujarati