সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
চণ্ডীগড়ে চিন্তন শিবিরে স্মাইল-বেগারি সার্ভে মোবাইল অ্যাপ্লিকেশন চালু
প্রকাশিত:
25 APR 2026 10:42AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৫ এপ্রিল ২০২৬
ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক, ২০২৬ সালের ২৪ থেকে ২৬ এপ্রিল চণ্ডীগড়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে যৌথভাবে আয়োজিত চিন্তন শিবিরে ‘স্মাইল-বেগারি সার্ভে মোবাইল অ্যাপ্লিকেশন’ চালু করে।
রিয়েল-টাইম তথ্য সংগ্রহ এবং উন্নত পর্যবেক্ষণের মাধ্যমে তৃণমূল স্তরে বাস্তবায়নকে জোরদার করার লক্ষ্যে এই মোবাইল অ্যাপ্লিকেশনটি ‘স্মাইল-বেগারি সাব-স্কিম’ (ভিক্ষাবৃত্তিতে নিযুক্ত ব্যক্তিদের সর্বাত্মক পুনর্বাসন বিষয়ক উপ-প্রকল্প)-এর অধীনে তৈরি করা হয়েছে। এই অ্যাপ্লিকেশনটি সমীক্ষা সংক্রান্ত তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংগ্রহ করতে সক্ষম। এর ফলে তথ্যের নির্ভুলতা, স্বচ্ছতা এবং সঠিক সময়ে রিপোর্ট পেশ সুনিশ্চিত হবে।
এই মোবাইল অ্যাপ্লিকেশনটির সূচনা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি বিভিন্ন শহরে রিয়েল-টাইম পর্যবেক্ষণ, তথ্য বিশ্লেষণ এবং কর্মসম্পাদন ট্র্যাকিংয়ের ক্ষেত্রে মন্ত্রকের সক্ষমতা বৃদ্ধি করবে।
এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এটি বিশেষভাবে তুলে ধরা হয় যে, এই উদ্যোগটি সরকারের ‘ভিক্ষাবৃত্তি মুক্ত ভারত’ গড়ার লক্ষ্যের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। মন্ত্রকের পক্ষ থেকে ফের অঙ্গীকার ব্যক্ত করে বলা হয়েছে যে, প্রযুক্তি-চালিত সমাধান এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকে শক্তিশালী করার মাধ্যমে চিহ্নিত ব্যক্তিদের সমাজের মূলধারার সঙ্গে যুক্ত করতে মন্ত্রক সচেষ্ট থাকবে, যাতে তাঁরা পূর্ণ মর্যাদা ও আত্মবিশ্বাসের সঙ্গে জীবনযাপন করতে পারেন।
SC/MP/AS
(রিলিজ আইডি: 2255505)
ভিজিটরের কাউন্টার : 3