নির্বাচনকমিশন
আন্তর্জাতিক নির্বাচন পরিদর্শক কর্মসূচি–২০২৬-এর দ্বিতীয় পর্বের সূচনা করল নির্বাচন কমিশন
প্রকাশিত:
21 APR 2026 6:11PM by PIB Kolkata
নতুন দিল্লী ২১ এপ্রিল ২০২৬
১. ভারতের নির্বাচন কমিশন আজ নয়াদিল্লিতে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের চলতি বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে আন্তর্জাতিক নির্বাচন পরিদর্শক কর্মসূচি (আইইভিপি), ২০২৬-এর দ্বিতীয় পর্বের সূচনা করেছে।
২. প্রধান নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার আজ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট (আইআইআইডিইএম)-এ এই কর্মসূচির উদ্বোধন করেন।
৩. এই কর্মসূচির দ্বিতীয় পর্বে দিল্লিতে অবস্থিত বিদেশি মিশনের প্রতিনিধিরা সহ ১৭টি দেশের ৩৪ জন প্রতিনিধি এবং ইন্টারন্যাশনাল আইডিয়ার একজন প্রতিনিধি অংশগ্রহণ করবেন।
৪. অংশগ্রহণকারীরা ২২ এপ্রিল থেকে ২৩ এপ্রিল, ২০২৬ পর্যন্ত তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ পরিদর্শন করবেন। প্রথম পর্বে, তাঁরা ৮ এপ্রিল থেকে ৯ এপ্রিল, ২০২৬ পর্যন্ত অসম, কেরল এবং পুদুচেরি সফর করেছিলেন।
৫. আজ আইআইআইডিইএম-এ প্রতিনিধিদের ইভিএম-এর প্রদর্শন করা হয় এবং ভোটদান প্রক্রিয়ার প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের জন্য তাঁরা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে একটি মক পোল-এও অংশগ্রহণ করেন।
৬. প্রতিনিধিরা ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় প্রযুক্তিগত এবং প্রশাসনিক সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে গভীর আগ্রহ দেখান। বিশেষজ্ঞদের সঙ্গে তাদের একটি আলাপচারিতা অনুষ্ঠিত হয়, যেখানে তাঁরা তাঁদের প্রশ্ন ও সন্দেহের অবসান ঘটান।
৭. প্রতিনিধিরা ২২ এপ্রিল, ২০২৬-এ পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু সফরে যাবেন। তারা ডিসপ্যাচ ও ডিস্ট্রিবিউশন সেন্টার এবং অন্যান্য সুবিধা, যেমন জেলা নিয়ন্ত্রণ কক্ষ ও মিডিয়া মনিটরিং সেন্টার পরিদর্শন করবেন। এছাড়াও, তারা ২৩ এপ্রিল, ২০২৬ সকালে ভোটগ্রহণ প্রক্রিয়া প্রত্যক্ষ করবেন।
৮. আইইভিপি হল নির্বাচন কমিশনের একটি ফ্ল্যাগশিপ কর্মসূচি, যা আন্তর্জাতিক সহযোগিতা এবং অন্যান্য দেশের নির্বাচন পরিচালনাকারী সংস্থা (ইএমবি) ও আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধির উদ্দেশ্যে গৃহীত।
৯. আইইভিপি ভারতের নির্বাচনী কাঠামো, প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এবং কার্যক্রমের পূর্ণাঙ্গ ধারণা প্রদানের পাশাপাশি বিদেশি ইএমবি প্রতিনিধিদের নির্বাচন পরিচালনায় সেরা পদ্ধতি ও উদ্ভাবনের সঙ্গে পরিচিত করে।
১০. আইইভিপি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে গৃহীত সেরা অনুশীলনগুলি ভাগ করে নিয়ে ভারতের নির্বাচনী ব্যবস্থার শক্তি আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরে।
SC..
(রিলিজ আইডি: 2254238)
ভিজিটরের কাউন্টার : 21