পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতের অনুসন্ধান পরিমণ্ডলকে শক্তিশালী করতে ‘ডেটা-চালিত অনুসন্ধান সম্মেলন’-এর আয়োজন

প্রকাশিত: 18 APR 2026 1:33PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৮ এপ্রিল ২০২৬

 

 

‘সমুদ্র মন্থন – জাতীয় অফশোর মিশন’-এর আওতায় ভারতের সম্প্রসারিত অনুসন্ধান কর্মসূচির প্রেক্ষাপটে, ‘ডেটা-চালিত অনুসন্ধান’ বিষয়ক একটি সম্মেলনের আয়োজন করেছিল ‘ডাইরেক্টরেট জেনারেল অফ হাইড্রোকার্বন’ (ডিজিএইচ)। একটি শক্তিশালী ডেটা ইকোসিস্টেম বা তথ্য-পরিমণ্ডলের মাধ্যমে ভারতের অনুসন্ধান কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে শিল্পমহলকে যুক্ত করাই ছিল এই সম্মেলনের মূল উদ্দেশ্য।

 

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব এই সম্মেলনে সভাপতিত্ব করেন। এতে ৮০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন; এঁদের মধ্যে ছিলেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং ডিজিএইচ-এর পদস্থ কর্তারা, জাতীয় তেল সংস্থাসমূহ, বিশ্বখ্যাত অনুসন্ধান ও উৎপাদন সংস্থাসমূহ, বেসরকারি অপারেটর এবং ভূমিকম্প-সংক্রান্ত পরিষেবা প্রদানকারী ও প্রযুক্তি সংস্থাগুলি। 

 

 

এক্স-এ একাধিক পোস্টে, কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী বলেন যে, ভারত এখন ‘ব্লাইন্ড এক্সপ্লোরেশন’-এর গণ্ডি পেরিয়ে এক সাহসী ‘মাল্টি-ক্লায়েন্ট মডেল’ গ্রহণ করছে। এই মডেলের সুবাদে অধিক সংখ্যক বিশেষজ্ঞ বা মেধাবী মন অনুসন্ধানের তথ্য বিশ্লেষণ, উদ্ভাবন এবং নতুন কিছু আবিষ্কারের সুযোগ পাচ্ছেন; এর ফলে এতদিন ধরে যে অনুসন্ধান ও উৎপাদন ক্ষেত্রটিকে অনিশ্চয়তাপূর্ণ একটি ক্ষেত্র হিসেবে গণ্য করা হত, এখন সেই ধারণায় এক আমূল ও ইতিবাচক পরিবর্তন আসছে।

 

তিনি আরও বলেন যে, ‘সমুদ্র মন্থন’ উদ্যোগের মাধ্যমে অনুসন্ধান ক্ষেত্রে ভারত তার বিশাল সম্ভাবনার পথ খুলে দিয়েছে। পারস্পরিক সহযোগিতা এবং অত্যাধুনিক বিজ্ঞানের প্রয়োগের মাধ্যমেই এই সম্ভাবনাকে কাজে লাগানো হচ্ছে, যার মূল লক্ষ্য হল, জ্বালানি ক্ষেত্রে ভারতের ‘আত্মনির্ভরশীলতা’ অর্জনের আকাঙ্ক্ষাকে পূর্ণ করা।

 

সম্মেলন থেকে প্রাপ্ত শিক্ষা :

 

প্রাথমিক চালিকাশক্তি হিসেবে ডেটা:

 

• শিল্পক্ষেত্রে এই বিষয়ে সুস্পষ্ট ঐকমত্য ছিল যে, ভূমিকম্প-সংক্রান্ত ডেটার প্রাপ্যতা, গুণমান এবং সহজলভ্যতা সরাসরি অনুসন্ধান ফলাফল নির্ধারণ করে।

• অংশগ্রহণকারীরা ডেটা কভারেজের ঘাটতি তুলে ধরেছেন।

• ইমেজিং প্রযুক্তি এবং এআই-চালিত অগ্রগতিকে কাজে লাগিয়ে পুরনো ডেটাসেটগুলির পুনঃপ্রক্রিয়াকরণ এবং পুনঃব্যাখ্যার মাধ্যমে উল্লেখযোগ্য গুণগত মান উন্মোচন করা যেতে পারে।

 

ডেটা অধিগ্রহণ ত্বরান্বিত করার প্রয়োজনীয়তা:

 

• অংশগ্রহণকারীরা লক্ষ্যভিত্তিক এবং ডেটা অধিগ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। বৈশ্বিক অভিজ্ঞতা ইঙ্গিত দেয় যে, প্রাথমিক পর্যায়ে ডেটার ঘনত্ব বৃদ্ধি অংশগ্রহণ এবং বিনিয়োগের ফলাফলকে উল্লেখযোগ্যভাবে উন্নত করে। 

 

 

 মাল্টি-ক্লায়েন্ট সিসমিক মডেল (এমসিএম):

 

• বিশেষ করে সীমান্তবর্তী অববাহিকাগুলিতে ব্যয়-সাশ্রয় বাড়াতে এবং অংশগ্রহণ বৃদ্ধি করতে মাল্টি-ক্লায়েন্ট সিসমিক মডেলগুলিকে একটি সম্ভাব্য প্রক্রিয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে।

 

• বৈশ্বিক অভিজ্ঞতা থেকে বোঝা যায় যে, এমসিএম দ্রুত ডেটা প্রাপ্যতার পথ সুগম করে এবং লাইসেন্সিং-এ অংশগ্রহণ বৃদ্ধিতে সহায়তা করে। 

 

 

 

মূল সহায়ক হিসেবে সরকার:

 

• ডেটা ইকোসিস্টেমকে সক্ষম করার ক্ষেত্রে সরকারের ভূমিকার ওপর জোর দেওয়া হয়েছিল। এর মধ্যে রয়েছে নীতিগত সহায়তা, ডেটা অধিগ্রহণে ধারাবাহিক বিনিয়োগ এবং ডেটা অ্যাক্সেস কাঠামোর (এনডিআর) শক্তিশালীকরণ। শিল্পক্ষেত্রে অংশগ্রহণের পথ খুলে দিতে নীতির স্বচ্ছতা এবং পূর্বাভাসযোগ্যতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরা হয়।

 

আলোচনার ভিত্তিতে নিম্নলিখিত প্রস্তাব করা হয়:

 

• সীমান্তবর্তী ও গভীর সমুদ্রের অববাহিকাগুলিকে কেন্দ্র করে এবং আসন্ন দরপত্র পর্বগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে একটি অগ্রাধিকারভিত্তিক সিসমিক বা ভূমিকম্প-সংক্রান্ত ডেটা অধিগ্রহণ রোডম্যাপ চূড়ান্ত করা।

• অদূর ভবিষ্যতে অনুসন্ধানের সম্ভাবনা খুলে দিতে বর্তমানের ডেটাসেটগুলির পুনঃপ্রক্রিয়াকরণ ও একীকরণের একটি সুসংগঠিত কর্মসূচি শুরু করা।

• ডেটা অধিগ্রহণের জন্য বাণিজ্যিক কাঠামো নির্ধারণ করা, যার মধ্যে মাল্টি-ক্লায়েন্ট এবং হাইব্রিড মডেলের প্রয়োগ অন্তর্ভুক্ত থাকবে।

 

 

ডেটা-চালিত অনুসন্ধান সম্মেলনে এটি আবার সুনিশ্চিত করা হয়েছে যে, সীমান্তবর্তী ও গভীর সমুদ্রের অববাহিকাগুলিতে অনুসন্ধানে অংশগ্রহণ এবং বিনিয়োগ ত্বরান্বিত করার ক্ষেত্রে সিসমিক ডেটা হলো মূল চালিকাশক্তি। একটি সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক ও সময়সীমা-বেঁধে দেওয়া পদ্ধতির মাধ্যমে তথ্যের গুণমান, সহজলভ্যতা এবং বাণিজ্যিক উপযোগিতা উন্নয়নের প্রয়োজনীয়তার ক্ষেত্রে শিল্পমহলের মধ্যে জোরালো ঐকমত্য লক্ষ্য করা গেছে।

 

এই সম্মেলনটি সর্বসম্মত সিদ্ধান্তগুলিকে বাস্তবে রূপায়ণের প্রয়োজনীয়তার বার্তা দেয়। এক্ষেত্রে তথ্য সংগ্রহের রূপরেখা চূড়ান্ত করা, উপযুক্ত বাণিজ্যিক মডেল উদ্ভাবন এবং কাজের পরিধি ও গুণমানের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাঠামো গড়ে তোলা সহ অবিলম্বে কার্যক্রম শুরু করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

 

 

 

SC/MP/AS


(রিলিজ আইডি: 2253312) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , Gujarati , Urdu , हिन्दी , Assamese , Telugu