স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ দ্বিতীয় শিখ গুরু, শ্রী গুরু অঙ্গদ দেব জির 'প্রকাশ পর্ব' উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন

প্রকাশিত: 18 APR 2026 11:06AM by PIB Kolkata

নয়া দিল্লি: ১৮ এপ্রিল ২০২৬

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ দ্বিতীয় শিখ গুরু, শ্রী গুরু অঙ্গদ দেব জির 'প্রকাশ পর্ব' উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

 এক্স হ্যান্ডেল প্ল্যাটফর্মে করা একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন যে, গুরু অঙ্গদ দেব জি সেবা, ভক্তি এবং সমাজ সংস্কারকে তাঁর জীবনের মূল স্তম্ভ হিসেবে গ্রহণ করেছিলেন। তিনি আরও বলেন যে, গুরু অঙ্গদ দেব জি 'গুরমুখী' লিপির বিকাশের মাধ্যমে শিখ ধর্মের প্রচার করেছিলেন এবং 'লঙ্গর' প্রথার মাধ্যমে সাম্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছিলেন। শ্রী শাহ উল্লেখ করেন যে, গুরু অঙ্গদ দেব জির শিক্ষা আজও আমাদের সত্য, নিষ্ঠা এবং মানবতার পথে চলতে অনুপ্রাণিত করে।

****

 

SC/SB/DM


(রিলিজ আইডি: 2253236) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati