নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

তামিলনাড়ু বিধানসভার সাধারণ নির্বাচনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক ইসিআই-এর

প্রকাশিত: 10 APR 2026 7:52PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ এপ্রিল ২০২৬

 

. মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার ড. এস.এস. সান্ধু এবং ড. বিবেক জোশী আজ তামিলনাড়ুতে নিযুক্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকদের (সাধারণ, পুলিশ ও ব্যয় সংক্রান্ত) সঙ্গে আজ একটি পর্যালোচনা বৈঠক করেন। তামিলনাড়ুতে আগামী ২৩ এপ্রিল, ২০২৬ তারিখে ভোটগ্রহণ হতে চলেছে। 

 

. মোট ৩২৬ জন কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং বিশেষ ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক, তামিলনাড়ুর মুখ্য নির্বাচনী আধিকারিকও ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে অংশ নেন।  

 

তামিলনাড়ুর ২৩৪টি বিধানসভা কেন্দ্রে ১৩৬ জন সাধারণ পর্যবেক্ষক, ৪০ জন পুলিশ পর্যবেক্ষক, ১৫০ জন ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক, সব মিলিয়ে মোট ৩২৬ জন কেন্দ্রীয় পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে।

 

 

৩. কমিশন পর্যবেক্ষকদের নির্দেশ দিয়েছে, নির্বাচন যেন একটি উৎসবমুখর পরিবেশে, অবাধ ও সুষ্ঠুভাবে এবং যে কোনও ধরনের প্রলোভন, ভীতি প্রদর্শন বা হিংসা-মুক্ত হয়ে অনুষ্ঠিত হয়।

 

৪. আচরণবিধির কঠোর প্রয়োগ এবং বিধি লঙ্ঘনের কোনও অভিযোগ পাওয়া গেলে, অবিলম্বে ব্যবস্থা গ্রহণের ওপরও বিশেষ জোর দিয়েছে কমিশন।

 

৫. পর্যবেক্ষকদের আরও নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন তাঁদের যোগাযোগের নম্বর এবং সাধারণ মানুষ/রাজনৈতিক দলসমূহ/প্রার্থী বা তাঁদের প্রতিনিধিদের কাছ থেকে অভিযোগ শোনার স্থান ও সময় সম্পর্কে যথাযথভাবে প্রচার চালান।

 

৬. তাঁদের আরও নির্দেশ দেওয়া হয়েছে যে, তাঁরা যেন প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ সঠিকভাবে সম্পন্ন হয়েছে কি না, তা তদারকি করেন। এই তদারকিতে প্রতি দুই ঘণ্টা অন্তর এবং ভোটগ্রহণ শেষে ভোটারের উপস্থিতি ও অন্যান্য তথ্য ECINET-এর 'ভোটার টার্নআউট মডিউল'-এ যথাসময়ে আপলোড করার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে; আঙুলে কালির দাগ সঠিকভাবে দেওয়া, 'ফর্ম ১৭-সি' (Form 17-C) সঠিকভাবে পূরণ করা এবং ভোটগ্রহণ শেষে উপস্থিত পোলিং এজেন্টদের সাথে তা ভাগ করে নেওয়া, এবং 'মক পোল' বা পরীক্ষামূলক ভোটের তথ্য মুছে ফেলা—প্রভৃতি বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে।

 

৭. পর্যবেক্ষকদের আরও নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন সমস্ত ভোটকেন্দ্রে 'ন্যূনতম সুযোগ-সুবিধা', যেমন – মোবাইল ফোন জমা রাখার ব্যবস্থা এবং ভোটারদের লাইনে বসার জন্য বেঞ্চের ব্যবস্থা প্রভৃতি সুনিশ্চিত করেন। এছাড়া, বর্তমানের তীব্র গরমের কথা বিবেচনা করে, সমস্ত ভোটকেন্দ্রে পর্যাপ্ত পানীয় জল এবং ছায়ার সুব্যবস্থা নিশ্চিত করার জন্যও তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে।

 

৮. ওয়েবকাস্টিং পর্যবেক্ষণ নিয়ন্ত্রণ কক্ষের ব্যবস্থা সঠিকভাবে যাচাই করা এবং সেখানে পর্যবেক্ষণের দায়িত্বে থাকা সমস্ত কর্মীর উপস্থিতিতে একটি পরীক্ষামূলক মহড়া সম্পন্ন করা প্রয়োজন; এই কর্মীদের এমনভাবে প্রশিক্ষিত হতে হবে, যাতে কোনও ত্রুটি দেখা দিলে, তাঁরা তা দ্রুত শনাক্ত করতে পারেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারেন।

 

SC/MP/NS


(রিলিজ আইডি: 2251137) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Tamil